আইপিএল শুরুর অপেক্ষার ৯ দিন! আমিরশাহী উড়ে গেলেন সৌরভ, সোশ্যাল মিডিয়া পোস্টে দিলেন বার্তা

আইপিএল শুরুর অপেক্ষার ৯ দিন! আমিরশাহী উড়ে গেলেন সৌরভ, সোশ্যাল মিডিয়া পোস্টে দিলেন বার্তা

আইপিএল শুরুর অপেক্ষার আর মাত্র ৯ দিন। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীর তিন শহরে কোটি টাকার ক্রিকেট লিগ আইপিএলের ১৩ তম মরসুমে ঢাকে কাঠি পড়তে চলেছে। আইপিএল নিয়ে এখন শেষ মুহূর্তের উত্তেজনার পারদ তুঙ্গে। আজ ভারত থেকে আমিরশাহী উড়ে গেলেন সৌরভ।

বিসিসিআই সভাপতির পোস্ট

বিসিসিআই সভাপতির পোস্ট

আইপিএল আয়োজনের জন্য এদিন ভারত ছাড়লেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চার্টার বিমানে আমিরশাহী উড়ে যাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৌরভ।

সৌরভের বার্তা

সৌরভের বার্তা

দীর্ঘ ছয় মাস পর বিমানে ওঠার কথা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৌরভ। সোশ্যাল মিডিয়া পোস্টে সৌরভ লেখেন, 'ছয় মাসে এটাই আমার প্রথম বিমানসফর। আইপিএলের জন্য ছয় মাস পর দুবাই উড়ে যাচ্ছি। করোনার পর জীবনযাত্রা অনেক পাল্টে গিয়েছে। '

সৌরভকে শুভেচ্ছা ফ্যানেদের

সৌরভকে শুভেচ্ছা ফ্যানেদের

বাধা বিপত্তি সামলে ১৯ সেপ্টেম্বর আইপিএলে বল গড়ানোর দিন। ২৯ মার্চ লিগ শুরুর কথা থাকলেও করোনা ধাক্কায় লিগ পিছিয়ে যায়। ভাইরাসের ধ্বংসলীলায় একসময় আইপিএল হওয়া নিয়েই উদ্বেগ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আইপিএল টুর্নামেন্ট বিদেশের মাটিতে নিয়ে গিয়ে ভালো মানের ক্রিকেট উপহার দিতে চলেছে বিসিসিআই। সৌরভের দুবাই উড়ে যাওয়ার দিনে ফ্যানেরা তাই তাঁকে আইপিএল টুর্নামেন্টের জন্যে শুভেচ্ছা জানিয়েছে।

বোর্ড সভাপতি সৌরভের প্রথম আইপিএল

বোর্ড সভাপতি সৌরভের প্রথম আইপিএল

প্রসঙ্গত গত বছর অক্টোবরে বোর্ড সভাপতি হওয়ার পর এটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম আইপিএল টুর্নামেন্ট। মাঠ ভরিয়ে দেশের মাটিতে জমকালো আইপিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও, করোনা ধাক্কায় তা সম্ভব হয়নি। দেশের বাইরে আবুধাবিতে এবার সৌরভ কেমন আইপিএল আয়োজন করেন, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+