জ্বালানিতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কর দিতে হয় ভারতীয়দের, পরিষেবা শুল্ক খাতে খরচ প্রায় ৭০ শতাংশ
জ্বালানিতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কর দিতে হয় ভারতীয়দের, পরিষেবা শুল্ক খাতে খরচ প্রায় ৭০ শতাংশ
জ্বালানি তেলের করের পরিবর্তন হলেও, বাড়তি উত্পাদন শুল্ক চাপায় তার খোলা তেল কিনতে গিয়ে কোন সুফল পাবেন না না ক্রেতারা। করোনা সঙ্কটে রাজস্ব ঘাটতি মেটাতে মঙ্গলবার সন্ধেয় পেট্রোল এবং ডিজেলে লিটার প্রতি যথাক্রমে ১০ টাকা এবং ১৩ টাকা অতিরিক্ত উত্পাদন শুল্ক বসিয়েছে কেন্দ্র।

জ্বালানিতে সর্বাধিক কর ভারতীয়দের
এই পদক্ষেপের ফলে সরকারের ঘরে অতিরিক্ত ১.৬ লক্ষ কোটি টাকা আসবে বলে আশা করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এদিকে ভারতীয়রাই বিশ্বে সর্বাধিক কর দেয় জ্বালানি পিছনে। পাশাপাশি তেল কিনতে গিয়ে আপনি যা খরচ করেন তার প্রায় ৭০ শতাংশই চলে যায় শুল্ক মেটাতে।

রাজস্ব ঘাটতি মেটাতে মার্চের পর দ্বিতীয় দফায় শুল্ক বৃদ্ধি কেন্দ্রের
অন্যদিকে সরকারি বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে পেট্রোলের ক্ষেত্রে লিটার প্রতি ৮ টাকা রোড শুল্ক এবং ডিজেলে লিটার প্রতি ৮ টাকা রোড শুল্ক বসানো হয়েছে। এদিকে বর্তমানে দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ৭১.২৬ টাকা এবং ডিজেল ৬৯.৩৯ টাকা দাম রয়েছে। এদিকে গত ১৪ মার্চ জ্বালানির উপর আবগারি শুল্ক লিটার প্রতি ৩ টাকা বাড়িয়েছিল কেন্দ্র সরকার। এবার দ্বিতীয় দফাতেও তা বৃদ্ধি করা হল বাড়তি রাজস্ব আদায়ের আশায়।

১৮ টাকার পেট্রোলে কর বসছে কত টাকার ?
এদিকে পেট্রো পণ্য গুলির আসল দাম সঙ্গে বিভিন্ন পরিষেবা কর যুক্ত করলে দেখা যায় জ্বালানির পিছনে খরচ করা টাকার সিংহভাগই চলে যায় কর দিতে। যেখানে পেট্রোলের বেস প্রাইস থাকে ১৭.৯৬ টাকা। মালবহনের জন্য প্রতিলিটার পিছু খরচ হয় প্রায় ৩২ পয়সা। ডিলারদের কাছে এক্সাইজ শুল্ক এবং ভ্যাট বাদে দাম পড়ে ১৮.২৮ টাকা। এরপর তাতে আবগারি শুল্ক বসে ৩২.৯৮ টাকা। তারপরে গড়ে ডিলার প্রতি কমিশন পড়ে ৩.৫৬ টাকা। এছাড়াও ডিলার কমিশনের উপর ভ্যাট সহ মোট খরচ হয় আরও ১৬.৪৪ টাকা। এরপর খোলা বাজারে তা বিক্রি হচ্ছে ৭১.২৬ টাকা দরে।












Click it and Unblock the Notifications