চিনা স্মার্টফোন ব্যবহার নয়, সতর্ক করা হল এবার জওয়ানদের পরিবারকেও
ভারতীয় সেনার উপর নজরদারি চালাচ্ছে চিন। এমন একাধিক অভিযোগ পেয়েছে ভারতীয় গোয়েন্দারা। এই বিষয়ে একাধিকবার অ্যালার্টও করা হয়েছে। সেখানে বড় বার্তা গোয়েন্দাদের
Chinese Phones Alert: ভারত-চিন সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। আর এর মধ্যে চিনের মোবাইল ব্যবহার নিয়ে সতর্ক করল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। বিশেষ করে সেনা জওয়ান, আধিকারিকদের এহেন চিনা মোবাইল ব্যবহারে সতর্ক করছে গোয়েন্দা সংস্থাগুলি। এমনকি তাঁদের পরিবারের কোনও সদস্য যাতে এহেন ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হয় সে বিষয়েও বার্তা দেওয়া হয়েছে গোয়েন্দাদের তরফে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বার্তা জারি করেছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে চিনের মোবাইলে ফোনে কথা বলার ক্ষেত্রে সতর্ক হতে হবে। ইতিমধ্যে তদন্তকারীদের কাছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে। আর এরপরেই এই বিষয়ে কার্যত অ্যালার্ট করা হয়েছে গোয়েন্দাদের তরফে।
সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, গোয়েন্দারা সেনাবাহিনীকে এই বিষয়ে বার্তা দিয়েছে। সেখানে জওয়ান, সেনা আধিকারিক এবং তাঁদের পরিবারকেও চিনে তৈরি ফোন ব্যবহার না করতে বলা হয়েছে। আর এরপরেই বাহিনীতে সেনার তরফে অ্যাডভাইজারি জারি করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চিনের কোম্পানিগুলোর মোবাইল ফোনে ম্যালওয়্যার ও স্পাইওয়্যার পাওয়া গিয়েছে। আর এরপরেই সতর্ক করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যে এই বিষয়ে সতর্কের পাশাপাশি মোবাইল ফোনের একটি তালিকাও দিয়েছে। যেখানে ভিভো, অপ্পো, শিওমি, ওয়ান প্লাস, হনার, রিয়েল মি, জিওনি, জেডটি, আসুস এবং ফিনিস্কের মতো একাধিক মোবাইল সংস্থা রয়েছে। দেশের সুরক্ষা সংক্রান ত তথ্য যাতে কোনও ভাবে চিনে পাচার না হয়ে যায় সেজন্যেই এই সতর্কতা।
এর আগে গোয়েন্দা সংস্থা চিনের মোবাইল ফোন এবং একাধিক অ্যাপের ব্যবহারে সতর্কতা জারি করেছিল। চিনের তৈরি একাধিক অ্যাপ সেনা জওয়ানদের মোবাইল থেকে সরানোর নির্দেশ দেয় গোয়েন্দা সংস্থা। বলা হয়, জওয়ানদের ফোনে থাকা বিভিন্ন অ্যাপ থেকে স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে চিন। আর এরপরেই এই বিষয়ে কড়া বার্তা দেওয়া হয় সেনার তরফে। এমনকি চিনা মোবাইল ফোন এবং অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়।
চিন ইস্যুতে যথেষ্ট চাপে ভারত। নিষেধাজ্ঞা উড়িয়ে লাগাতার সীমান্তে সামরিক কাজ চালাচ্ছে কমিউনিস্ট এই দেশটি। শুধু তাই নয়, ভারত সীমান্ত বরাবর একাধিক জায়গাতে তৈরি হচ্ছে গ্রাম। আর সেই গ্রামের আড়ালেই সেনাকে চিন মোতায়েন করছে বলে খবর। আর সেখানে দাঁড়িয়ে ভারতীয় গোয়েন্দাদের এই বার্তা খুবই তাৎপর্যপূর্ণ।
-
আইডল ধোনি! কেকেআরকে একা হাতে হারানো মুকুল চৌধুরী কে? -
ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভাঙল ওয়েইসির এআইএমআইএম -
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প












Click it and Unblock the Notifications