Indian Railways: এক ধাক্কায় কমে যাবে রেলে পরিবহণের খরচ! ৪৬ টি ট্রেনে বাড়ছে সাধারণ বগির সংখ্যা
Indian Railways: যাত্রীদের জন্য বড় খবর। সাধারণ শ্রেণির কামরা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। তালিকায় রয়েছে এমন ৪৬ টি ট্রেন। সাধারণ এবং নন এসি স্লিপার কামরা একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনে কমে গিয়েছে বলে একাধিক অভিযোগ সামনে এসেছে।
এর ফলে অনেক সময় বাড়তি টাকা খরচ করে প্রিমিয়াম কিংবা এসি কোচে যাত্রীদের দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় বড় সিদ্ধান্ত রেলের। প্রকাশিত খবর অনুযায়ী, সাধারণ কামরার চাপ রয়েছে এমন ৪৬টি ট্রেনকে বেঁছে নেওয়া হয়েছে রেলের (Indian Railways) তরফে।

সেই সমস্ত ট্রেনে ৯২ টি সাধারণ শ্রেণির কামরা (Indian Railways) যোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। শুধু তাই নয়, আরও ২২ টি ট্রেনে সাধারণ কামরা যোগ করার কথাও শুরু হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। রেলের আশা, এতে পরিজায়ী শ্রমিক কিংবা অন্যান্য ক্ষেত্রে যাত্রীদের সফরে অনেকটাই সুবিধা হবে।
তুলনামূলক ভাবে ভাঁড়াও অনেকটা এক্ষেত্রে কম লাগবে বলে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, যে সমস্ত ট্রেনে সাধারণ বগিগুলি যোগ করা হচ্ছে সেগুলির বেশির ভাগই দক্ষিণ এবং পশ্চিম ভারতগামী। পূর্ব, উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য থেকে ওই সব ট্রেনে (Indian Rail) পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন অংশে কর্মস্থলে যান।
এমনকি সারা বছরই দক্ষিণ ভারতে বহু মানুষ চিকিৎসা করাতে চান। তাঁরাও এই সমস্ত ট্রেন (Indian Rail) ব্যবহার করে থাকেন সেখানে যাওয়ার ক্ষেত্রে। এছাড়াও তালিকায় আছে পূর্ব রেলের ৩৫টি ট্রেনও। যেখানে এসি থ্রি টায়ার বগির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। যোগ করা হচ্ছে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ।
Indian Rail: এক নজরে ট্রেনগুলি-
তালিকায় আছে হাওড়া-জোধপুর, হাওড়া-বিকানের, কলকাতা-গোয়ালিয়র, কলকাতা-জয়নগর এক্সপ্রেস, মুম্বই মেলের মতো একাধিক ট্রেন (Indian Rail)। পাশাপাশি হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস, কলকাতা-ঝাঁসি এক্সপ্রেসের মতো ট্রেনেও টু-টিয়ার, এসি থ্রি-টায়ার কোচের সংখ্যা কমিয়ে বাড়ানো হচ্ছে সাধারণ কোচের সংখ্যা। রেল আধিকারিকদের আশা, এতে যাত্রীদের পরিবহণ খরচ কমবে। এবঙ্গ সুবিধাও (Indian Railways) হবে।












Click it and Unblock the Notifications