আগামী ৩০ জুন পর্যন্ত সমস্ত ট্রেনের টিকিট বাতিল করল রেল! আওতা থেকে বাদ রাখা হল কী

জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত যাঁদের টিকিট কাটা রয়েছে রেল সফরের জন্য, তাঁদের টিকিট বাতিল করল ভারতীয় রেল।ফলে ৩০ জুনের আগে কেটে রাখা সমস্ত ট্রেনের টিকিট বাতিল আপাতত। উল্লেখ্য়, আগেই রেলমন্ত্রক জানিয়েছে যে , লকডাউনে জেরে যখনই ট্রেনের টিকিট বাতিল করা হয়েছে তার সম্পূর্ণ অর্থই ফেরত দেওয়া হবে যাত্রীদের। এক্ষেত্রে সেরকম এক নির্দেশিকার দিকে তাকিয়ে সকলে।

বাদ রাখা হচ্ছে কোন ট্রেনকে

বাদ রাখা হচ্ছে কোন ট্রেনকে

জানা গিয়েছে, সমস্ত ট্রেন বাতিল হলেও কেবলমাত্র শ্রমিক ট্রেনগুলি চলবে। এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দেওয়ার কাজটি করা যাবে। ফলে শ্রমিক ট্রেন বাদে ৩০ জুন পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রক। চলবে সদ্য চালিত স্পেশ্যাল ট্রেনগুলিও।

ওয়েটিং লিস্ট নিয়ে খবর

ওয়েটিং লিস্ট নিয়ে খবর

রেল সূত্রের খবর ছিল আগামী ২২ মে থেকে ওয়েটিং লিস্ট চালু করছে রেল। ১০০ টি এসি থ্রি টিয়া, ৫০ টি এসি টু টিয়ার ২০০ টি স্লিপার ক্লাস, ১০০ টি চেয়ার কেস, ১০ টি ফার্স্ট এসি কামরার তালিকা নিয়ে ওয়েটিং লিস্ট গুলি আসতে চলেছে বলে খবর।

 কোন উদ্যোগের তথ্য সামনে আসে

কোন উদ্যোগের তথ্য সামনে আসে

আস্তে আস্তে লকডাউনের রেশ কাটিয়ে জানা মেলতে শুরু করবে ভারতীয় রেল। শুধুমাত্র এসি ট্রেনই নয়, এবার থেকে দুই ধরনের ট্রেন একসঙ্গে চালিয়ে উদ্যোগ নিতে চলেছে রেল মন্ত্রক।

রেল যোগাযোগ ঘিরে তথ্য যা উঠে আসে..

রেল যোগাযোগ ঘিরে তথ্য যা উঠে আসে..

তবে , জানা গিয়েছে, ৩০ জুন পর্যন্ত কাটা টিকিট বাতিল করলেও, নতুন করে স্পেশ্য়াল ট্রেনের জন্য বুকিং করা যাবে । উল্লেখ্য,এতদিন পর্যন্ত কেবল, দেশের বড়শহরগুলিতে রেল যোগাযোগ ছিল। তবে এবার শোনা যাচ্ছে যে দেশের ছোট শহরগুলিতেও রেল যোগাযোগ শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+