বিদেশের মাটিতেও ভারত বাঁচাও র্যালি! বিভিন্ন ইস্যুতে বিক্ষোভের কর্মসূচি ভারতীয় দূতাবাসের বাইরে
দেশের বর্তমান পরিস্থিতি উদ্বিগ্ন প্রবাসী ভারতীয়রা। এমনটাই দাবি করেছে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস।
দেশের বর্তমান পরিস্থিতি উদ্বিগ্ন প্রবাসী ভারতীয়রা। এমনটাই দাবি করেছে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস। পৃথিবীর বিভিন্ন দেশে থাকা দূতাবাসগুলির সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচিও নিয়েছে তারা। তবে এই বিক্ষোভ দেশের বেকারি, অর্থনীতি এবং কৃষকদের দুরবস্থার বিরুদ্ধে।

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের অভিযোগ সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনীতির হাল খারাপ। বিদেশে থাকা ভারতীয় দেশের কৃষক, বেকার যুবকদের অবস্থা নিয়েও চিন্তিত। সেই কারণেই ভারতীয় দূতাবাসগুলির বাইরে বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে। জানিয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সেক্রেটারি বীরেন্দ্র বৈশিষ্ট।
তিনি আরও বলেছেন, ভারত বাঁচাও র্যালির সমর্থনেই বিক্ষোভগুলি করা হবে। প্রসঙ্গত শনিবার থেকে দিল্লিতে কংগ্রেস শুরু করেছে ভারত বাঁচাও র্যালি।
রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী তথা ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান শ্যাম পিত্রোদা জানিয়েছেন, এই বিক্ষোভ হবে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওমান এবং সৌদি আরবেও। নিউইয়র্কে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ হবে ১৪ ডিসেম্বর বেলা একটা থেকে। অন্যদিকে একইদিনে লন্ডনে হবে বেলা ৩ টে থেকে। সিডনি, মেলবোর্নে বিক্ষোভ হবে বেলা ১২ টা থেকে। একই সময়ে বিক্ষোভ হবে নিউজিল্যান্ডেও। জার্মানি এবং সৌদি আরবে বিক্ষোভ হবে বেলা ১২ টা থেকে।












Click it and Unblock the Notifications