ভারতীয় সেনার খাবারে 'বিষ' মিশিয়ে হামলার কোন ছক কষছে জঙ্গিরা! চূড়ান্ত সতর্কতা জারি

কাশ্মীরে ঢোকবার সমস্ত দরজা প্রায় বন্ধ। গোটা কাশ্মীর জুড়ে জঙ্গি দমনে ভারতীয় সেনা একের পর এক তল্লাশি অভিযান চালিয়েছে। সাম্প্রতিককালে ঘটেছে একের পর এক এনকাউন্টার।

ভারতের কাশ্মীরে ঢোকার সমস্ত দরজা প্রায় বন্ধ জঙ্গিদের। গোটা কাশ্মীর জুড়ে জঙ্গি দমনে ভারতীয় সেনা একের পর এক তল্লাশি অভিযান চালিয়েছে। সাম্প্রতিককালে ঘটেছে একের পর এক এনকাউন্টার। ফলে নেপাল-ভারত সীমান্ত ও দক্ষিণ ভারতের পথে এখন ভারতে ঢুকে হামলার চেষ্টা করতে চাইছে পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। আর গোয়েন্দাদের সাম্প্রতিক তথ্য বলছে, এবার ভারতীয় সেনা জওয়ানদের 'বিষ' দিয়ে হত্যার নারকীয় ছক সাজিয়েছে ফেলেছে পাকিস্তানি জঙ্গিরা।

গোয়েন্দারা সতর্কতায়

গোয়েন্দারা সতর্কতায়

ভারতের গোয়েন্দা বিভাগ এই মুহূর্তে চরম সতর্কতায়। তাদের বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানি জঙ্গিরা এক ভয়াবহ ছক কষে ফেলেছে ভারতীয় সেনার ওপর হামলা চালাবার। আর জঙ্গিরা যাতে নিজের উদ্দেশে কখনই সফল না হয় ,তার সমস্ত রকমের চেষ্টা গোয়েন্দারা করছেন।

কীভাবে আক্রমণে গেমপ্ল্যান রয়েছে?

কীভাবে আক্রমণে গেমপ্ল্যান রয়েছে?

জানা গিয়েছে, ভারতীয় সেনা জওয়ানদের খাবারে বিষ মেশাবার ছক রয়েছে জঙ্গিদের। শুধু তাই নয় , সেনা ছাউনিতে যে সংযোগ দিয়ে জল পরিবাহিত হয়,সেই জলেও বিষ মেশাবার পরিকল্পনা রয়েছে পাকিস্তানি জঙ্গিদের। আর তা রুখতে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া শুরু করেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ।

পাকিস্তানি জঙ্গিদের ওপর কড়া নজর

পাকিস্তানি জঙ্গিদের ওপর কড়া নজর

ভারতের গেয়েন্দা বিভাগ আপাতত কড়া নজর রেখে চলেছে পাকিস্তানের জঙ্গি লঞ্চপ্যাডের ওপর। সীমান্তের ওপার থেকে কতজন জঙ্গি এদেশে ঢোকবার চেষ্টা করে চলেছে, তার সমস্ত খতিয়ান রয়েছে গোয়েন্দাদের হাতে। সূত্রের খবর, শীতের বরফাবৃত কাশ্মীরে গা ঢাকা দিয়ে ভারতের অনুপ্রবেশের জন্য ক্রমাগত চেষ্টা করে চলেছে জঙ্গিরা।

পাথর ছোঁড়া থেকে হিংসা, কমেছে কাশ্মীরে

পাথর ছোঁড়া থেকে হিংসা, কমেছে কাশ্মীরে

ভারতের নব নিযুক্ত সেনা প্রধান নরভানে সাফ জানিয়েছেন, পরিসংখ্যান অনুযায়ী ৫ অগাস্টের পর থেকে কাাশ্মীরে যেমন পাছর ছোঁড়া কমেছে, তেমনই হিংসার ঘটনাও কমতে শুরু করে। আর এমন পরিস্থিতিতে ভারতীয় সেনার জন্য আসা খাবারে বিষ মিশিয়ে তাঁদের হত্যার জন্য জঙ্গিদের পরিকল্পনার খবর ফাঁস হতেই সেনা রয়েছে সতর্কতায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+