পাকিস্তানি ড্রোনের অস্ত্রবর্ষণ নিয়ে এবার পাল্টা হুঙ্কার ভারতীয় সেনার! ছেড়ে কথা না বলার বার্তা

পাক সীমান্ত দিয়ে পাঞ্জাবের তরন তারন এলাকার গ্রামে রাতের অন্ধকারে ঢুকেছিল পাকিস্তানি ড্রোন। যে ড্রোন দিয়ে কার্যত ৮০ কেজির অস্ত্র ভারতের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাঠানো হয়েছিল।

পাক সীমান্ত দিয়ে পাঞ্জাবের তরন তারন এলাকার গ্রামে রাতের অন্ধকারে ঢুকেছিল পাকিস্তানি ড্রোন। যে ড্রোন দিয়ে কার্যত ৮০ কেজির অস্ত্র ভারতের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাঠানো হয়েছিল। আর এই ঘটনার পরই এবার নড়েচড়ে বসেছে ভারতীয় সেনা। পাকিস্তানের জন্য পৌঁছলো জোরদার বার্তা।

 ভারতীয় সেনার হুঙ্কার

ভারতীয় সেনার হুঙ্কার

পাঞ্জাব সীমান্তে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের উস্কে পাকিস্তানের অস্ত্র বর্ষণের ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই ঘটনার পর ভারতীয় সেনার সাউথ ওয়েস্টার্ন কমান্ডের প্রধান লেফ্টনেন্ট জেনারেল অলোক সিং ক্লের জানিয়ে দিয়েছেন, ঘটনা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই।

 ড্রোন নিয়ে আতঙ্কের কিছু নেই

ড্রোন নিয়ে আতঙ্কের কিছু নেই

লেফ্টনেন্ট জেনারেল অলোক সিং ক্লের জানিয়েছেন, যে সমস্ত ড্রোনের খবর উঠে আসছে, যারা সীমান্ত পার করে এসেছে বলে শোনা গিয়েছে, তাদের ক্ষমতা অত্যন্ত কম। ফলে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন তিনি।

 ভারত ছেড়ে কথা বলবে না!

ভারত ছেড়ে কথা বলবে না!

হিসার মিলিটারি স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লেফ্টনেন্ট জেনারেল অলোক সিং ক্লের জানিয়ে দেন যে , ভারতে সীমান্তের বাইরে থেকে কোনও সেনার তরফে যদি কোনও ড্রোন আসে তাহলে তাকে গুলি করে নামানোর ক্ষমতা রাখে ভারতীয় সেনা ও বায়ুসেনা। ফলে এই ধরনের কোনও কিছুই বরদাস্ত করা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+