গালওয়ানে জওয়ানদের কাছে অস্ত্র ছিল! রাহুলকে জবাবে কী বললেন জয়শঙ্কর?

সোমবার রাতে ভারত-চিন সংঘর্ষে শহিন হন ২০ জন ভারতীয় সৈনিক। এর পরই এই বিষয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। বিরোধীরা প্রধানমন্ত্রী ও কেন্দ্রের কাছে জবাবদিহি চায়। পাশাপাশি বিরোধীদের বক্তব্য, লাদাখের পরিস্থিতি নিয়ে স্পষ্টিকরণ করুক কেন্দ্র। এরই মধ্যে আজ সকালে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, কেন অস্ত্র ছাড়া ভারতীয় সেনাদের সেখানে পাঠানো হয়েছিল।

কী বললেন বিদেশমন্ত্রী

কী বললেন বিদেশমন্ত্রী

রাহুলের সেই প্রশ্নের জবাবেই এবার মুখ খুলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন তিনি জানিয়ে দেন যে ১৫ তারিখ রাতের সেই ঘটনার সময় সেনার কাছে অস্ত্র ছিল। তবে সংঘর্ষবিরতি চুক্তি বজায় রাখার তাগিদেই গুলি চালানো হয়নি ভারতের তরফে। এমনটাই জানান কেন্দ্রীয় মন্ত্রী।

মোদী সরকারের বিরুদ্ধে মুখ খোলেন রাহুল গান্ধী

মোদী সরকারের বিরুদ্ধে মুখ খোলেন রাহুল গান্ধী

এদিন সকালেই লাদাখে চিনা আগ্রাসনের মোকাবিলা নিয়ে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে মুখ খোলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী সরকারের উদ্দেশ প্রশ্ন করেন, চিন কীভাবে আমাদের নিরস্ত্র সৈন্যদের হত্যা করার সাহস করেছিল। কেন আমাদের সৈন্যদের নিরস্ত্র অবস্থায় পাঠিয়ে শহিদ করা হল। টুইটে প্রশ্ন করেছেন রাহুল। বুধবার তিনি প্রধানমন্ত্রী নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও পরে মুখে খোলেন প্রধানমন্ত্রী।

তাঁবু সরাতে রাজি হচ্ছিল না চিনা বাহিনী

তাঁবু সরাতে রাজি হচ্ছিল না চিনা বাহিনী

লাদাখের গালওয়ান উপত্যকায় পয়েন্ট ১৪- থেকে কিছুতেই তাঁবু সরাতে রাজি হচ্ছিল না চিনা বাহিনী। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিতণ্ডা শুরু হয়। সাদা পতাকা নিয়ে আলোচনার জন্য গিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু তাতে রাজি হয়নি চিনা সেনা। তারপরেই পাথরবৃষ্টি শুরু হয়। নিরস্ত্র অবস্থায় আলোচনায় বসা ১৬ নম্বর বিহার রেজিমেন্টের উপর হামলা চালায় চিনা বাহিনী।

৮ ঘণ্টা ধরে চলেছিল সেই ভয়ঙ্কর সংঘর্ষ

৮ ঘণ্টা ধরে চলেছিল সেই ভয়ঙ্কর সংঘর্ষ

গালওয়ান উপত্যকায় সেদিন প্রায় ৮ ঘণ্টা ধরে চলেছিল সেই ভয়ঙ্কর সংঘর্ষ। নিরস্ত্র জওয়ানদের উপরেও হামলা চালাতে দ্বিধা করেনি চিনের জওয়ানরা। আগ্রাসী চিনা সেনা ধেয়ে আসে ভারতীয় বাহিনীর দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+