জম্মুতে লস্কর জঙ্গিদের গোপন ডেরায় কাশ্মীর পুলিশ! ১৫ অগাস্টের আগে বড়সড় হামলার ছক বানচাল
ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। এই আবহে বেশ কিছু দিন ধরেই সেনা অভিযান চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে উদ্যোগ নিয়েছে সেনা। এদিকে পাকিস্তানও এই আবহে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতে পর পর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে। লাদাখে অশান্তির সুযোগে পাকিস্তান তাদের মদতপুষ্ট জঙ্গিদের ভারতে ঢুকিয়ে নাশকতার ছক কষছে। আর পাকিস্তানের সেই অভিসন্ধিতে মদত দিচ্ছে চিন।

অভিযানে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ
এই আবহেই এবার এক অভিযানে ৬ জনকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ। পাকিস্তান সমর্থিত লস্কর-ই-তৈবার হয়ে কাজ করত বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস তহবিল মামলার তদন্তে এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তিদের নাম, তৌকির আহমেদ ভাট, আসিফ ভাট, খালিদ লতিফ ভাট, গাজী ইকবাল ও তারিক হুসেন মীর।

সন্ত্রাসে অর্থ জোগান
জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ তাদের কাছ থেকে সাড়ে দেড় লক্ষ টাকা উদ্ধার করেছে। সন্ত্রাস-সংক্রান্ত কিছু কর্মকাণ্ডের জন্য অমৃতসরের আটারি সীমান্ত থেকে মোট ১২ লক্ষ টাকা সংগ্ৰহ করে এই জঙ্গিরা। বিষয়টির তদন্ত করা হচ্ছে বলে জানান মুকেশ সিং।

কী বলে কাশ্মীর পুলিশ
এই বিষয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের মুকেশ সিং বলেন, 'জম্মুতে সন্ত্রাস অর্থায়ণকারী নেটওয়ার্ক লস্কর-ই-তৈয়বাকে সহায়তা করছে বলে খবর মেলে। তারপরই জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্ৰুপ জম্মুর মুদাসির ফারুক ভাটকে জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদে তিনি লস্কর-ই-তৈবার সঙ্গে যোগ সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছে।'

এর আগেও জঙ্গি ডেরা থেকে চিনা হাতিয়ার মেলে
এর আগে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি ডেরার হদিস পায় সেনা। সেখান থেকে উদ্ধার হয় চাইনিজ পিস্তল, পিকা গান, ১৬৮টি পিকা রাউন্ডস, একে ৪৭-এর গুলি, দু'টি ইউবিজিএল গ্রেনেড সহ একাধিক আগ্নেয়াস্ত্র।

ভারতকে কাবু করতে হাত মিলিয়েছে চিন-পাকিস্তান
গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে কাবু করতে পাক জঙ্গিদের মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications