২০২০ সালে চন্দ্রযান নিয়ে কোন নয়া পদক্ষেপ! কী জানিয়ে দিল কেন্দ্র
রাত পোহালেই ২০২০ । তার আগে গোটা বিশ্ব উচ্ছ্বসিত নতুন বছরকে স্বাগত জানাতে। আর এরইমধ্যে ভারতবাসীদের জন্য সুখবর শুনিয়ে দিল বিজ্ঞান বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রক। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, শুধুমাত্র ল্যান্ডার ও রোভারকে সঙ্গে নিয়েই এবার ২০২০ সালে ফের একবার যাত্রা করবে চন্দ্রযান।

২০১৯ সাল যা পারেনি তা কি দিতে পারবে ২০২০?
ইসরোর চেয়ারম্যান আগেই বলেছিলেন যে ফের একবার চন্দ্রযান নিয়ে বুক বাঁধছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। আর সেই মতোই ২০২০ সালে ফের একবার চন্দ্রযান নিয়ে মহাকাশের পথে উড়তে চলেছে ইসরো। আর সেই ঘটনায় শিলমোহর দিয়ে দিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

জিতেন্দ্র সিং কী বলেছেন?
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, 'ল্যান্ডার আর রোভার মিশন ২০২০ সালে হবে । আমি আগেই বলেছি চন্দ্রযান ২ কোনও মতেই ব্যর্থতা ছিলনা। আমরা এর থেকে শিক্ষা নিয়েছি। বিশ্বে এমন কোনও দেশ নেই যে প্রথম পদক্ষেপেই তারা চন্দ্রযানে পা রেখেছে। মার্কিনীরা বহুবার চেষ্টা করেছিল। তবে আমাদের বেশি বার উদ্যোগের প্রয়োজন নেই।'

২০২০ সালে চন্দ্রযাভিযান ঘিরে কোন সম্ভবনা?
২০২০ সালে চন্দ্রাভিযান ঘিরে একাধিক সম্ভবনা তৈরি হয়েছে। ২০২০ সালে যদি চন্দ্রাবিযানে সাফল্য পায় ভারত তাহলে তা দুনিয়ায় দ্বিতীয় দেশ হবে যা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএসআর, চিনের পর চতুর্থ দেশ হিসাবে নিজের গর্বের অবস্থান পাবে।












Click it and Unblock the Notifications