Bunker-Buster Missile: 'বাঙ্কার-বাস্টার' ওয়ারহেড তৈরিতে গতি বাড়াচ্ছে ভারত, মাটির তলায় লুকিয়েও রেহাই পাবে না শত্রুপক্ষ

মাটির অনেকটা গভীরে তৈরি শত্রু পরিকাঠামো- যেমন কম্যান্ড সেন্টার এবং সুরক্ষিত সামরিক ঘাঁটি ধ্বংস করার জন্য ভারত অগ্নি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি শক্তিশালী 'বাঙ্কার-বাস্টার’ তৈরি করছে। এর ফলে মাটির নিচে সুরক্ষিত স্থানে লুকিয়েও ভারত বাঁচতে পারবে না ভারতের শত্রুপক্ষ।

দীর্ঘদিন ধরেই এই কৌশলগত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছিল। তবে ইরানের গভীরে থাকা পরমাণু কেন্দ্রগুলিতে মার্কিন হামলার সাফল্যের খবর আসার পর এই উদ্যোগে আরও গতি এসেছে। ওই হামলায় দেখা গিয়েছে, অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে মাটির গভীরে থাকা সুরক্ষিত ঘাঁটি ধ্বংস করাও সম্ভব।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর-এর মতো বাঙ্কার-বিধ্বংসী বোমা বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে ফেলা হয়। তবে ভারতের কৌশল হল ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই কাজ করা। মনে করা হচ্ছে, এই ওয়ারহেডটিকে একটি পরিবর্তিত অগ্নি ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে অপারেশনাল নমনীয়তা বাড়বে এবং খরচও কম হবে।

ডিআরডিও-র সূত্র অনুযায়ী, অগ্নি-৫ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ তৈরির কাজ চলছে। এই ক্ষেপণাস্ত্রটি সাধারণত পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং এটি পাড়ি দিতে পারে পাঁচ হাজার কিলোমিটারের বেশি। এটি ৭৫০০ কেজি ওজনের একটি বিশাল ওয়ারহেড বহনে সক্ষম, যা কঠিন ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ভেদ করতে পারবে।

বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আগে প্রায় ৮০ থেকে ১০০ মিটার পুরু কংক্রিট এবং মাটি ভেদ করতে পারবে। এর ফলে শত্রুদের কম্যান্ড-অ্যান্ড-কন্ট্রোল বাঙ্কার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাটির গভীরে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস করা সহজ হবে।

সূত্রের খবর, এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দুটি সংস্করণ তৈরি করা হচ্ছে। প্রথম সংস্করণটি রানওয়ে, বিমান ঘাঁটি এবং সাঁজোয়া বাহিনীর মতো মাটির উপরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। দ্বিতীয় সংস্করণটি মাটি ভেদ করে অনেকদূর যেতে পারে এমন ওয়ারহেড যুক্ত, যা মার্কিন বাঙ্কার-বিধ্বংসী বোমার সমতুল্য কাজ করবে।

মনে করা হচ্ছে, পরিবর্তিত অগ্নি ক্ষেপণাস্ত্রগুলি শব্দের চেয়ে আট থেকে ২০ গুণ বেশি গতিতে চলতে সক্ষম হবে। ফলে এই ক্ষেপণাস্ত্রকে আটকানো কঠিন হবে এবং যে কোনও পরিস্থিতিতে এর আঘাত করার ক্ষমতা বাড়বে। সবমিলিয়ে বাঙ্কার ধ্বংস করে দিতে পারে এমন মোক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির এই উদ্যোগ ভারতের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে এবং প্রতিবেশী দেশগুলিকে ভয়ে রাখবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+