দেশে ২২৩০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন! রাজস্থান থেকে এলো আশার বাণী
ক্রমেই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে এই সংখ্যা চোখের নিমেষে বাড়তে শুরু করেছে। এদিকে, লকডাউনের পর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে কী না, তা নিয়ে জল্পনা চড়ছে। তারই মধ্যে এলো এদিন করোনা আক্রান্ত নিয়ে পরিসংখ্যান।

মৃতের সংখ্যা ভারত
করোনার জেরে মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ২৭ জনে। এদিকে, সুস্থ হয়ে উঠেছেন ২২৩০ জন। অন্যদিকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭ জনে। একাধিক রাজ্য থেকে উঠে এসেছে আক্রান্তের ক্রমাগত বর্ধিত হার।

রাজস্থানে উন্নতির আশা
কেরলের পর এবার রাজস্থান। গত সপ্তাহে কেরলে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যুর খবর এসেছিল। এরপর রাজস্থানের গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যুর খবর এসেছে। যা দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে সুখবর বলে মনে করা হচ্ছে।

ভারতে আক্রান্তের সংখ্যা
ভারতে এখনও পর্যন্ত ১৫৭১২ জন আক্রান্ত। এরপর,১৩৩৪ টি নতুন আক্রান্তের ঘটনা ঘটেছে গত ২৪ ঘণ্টায়। এই মুহূর্তে দেশে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র।এরপরই রয়েছে দিল্লি, মধ্যপ্রদেশ ও গুজরাত। মহারাষ্ট্রের ২১১ জনের মৃত্যু হয়েছে, ৪৩ জন দিল্লিতে মারা গিয়েছেন, ৬৯ জনের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে।












Click it and Unblock the Notifications