শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮,৬৬৭ জন, একনজরে গ্রাফ
দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্তের সংখ্যা ৩৮,৬৬৭ জন। গত কয়েকদিনে করোনায় আক্রান্তের সংখ্যা দৈনিক হারে ৪০ হাজারের অঙ্ক পার করেছিল। ওই পরিস্থিতিতে কেরল থেকে মহারাষ্ট্র রীতিমতো আতঙ্ক বাড়িয়েছে। কেরলে গত ২৪ ঘণ্টায় ফের ২০ হাজারের ওপর ছিল করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, সাপ্তাহিক পজিটিভিটির হার দেশে পৌঁছল ২.০৫ শতাংশে। এই পরিস্থিতিতে করোনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া গ্রাফ দেখে নেওয়া যাক একনজরে।

শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে দেশে আক্রান্ত হয়েছেন ৩৮,৬৬৭ জন। গত একদিনে করোনার জেরে ৩৫,৭৪৩ জন সুস্থ হয়েছেন। এদিকে প্রতি সপ্তাহের নিরিখে করোনার পজিটিভিটি রেট হয়েছে ২.০৫ শতাংশ। দেশে মোট ভ্যাকসিনেশন হয়েছে ৫৩.৬১ কোটি মানুষের। এমনই তথ্য দিয়েছে করোনার নয়া রিপোর্ট। এদিন দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃতের সংখ্যা ৫০০ এর নিচে রয়েছে। তবে তা হু হু করে বাড়ছে। করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৭৮ জন রয়েছে। এদিকে, করোনা ভ্যাকসিন গ্রহণের পর কতজন দেশে করোনা আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে রয়েছে জল্পনা। এই নিয়ে একটি তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় সরকার । সেখানে দেখা গিয়েছে, করোনার ব্রেক থ্রু কেসে বা করোনা ভ্যাকসিন নেওয়ার পর আক্রান্তের ঘটনা নিয়ে উদ্বেগে কেন্দ্র। দেখা যাচ্ছে , করোনার দুটি ভ্যাকসিন যাঁরা নিয়েছেন, তাঁরা সংক্রমণের হাত থেকে অনেকটাই দূরে , যাঁরা করোনার একটা ভ্যাকসিন ডোজ নিয়েছেন তাঁদের তুলনায়। ফলে করোনার প্রথ ম ডোজ নিয়ে রীতিমতো সতর্কতা অবলম্বন করে চলার বার্তা দিয়েছে কেন্দ্র।
পরিসংখ্যান বলছে, করোনার একটি ডোজ যাঁরা নিয়েছেন তাঁরা ১.৭১ লাখ জন করোনার ব্রেক থ্রু আক্রমণে আক্রান্ত। আর যাঁরা দুটি ডোজ নিয়েছেন তাঁরা ৮৭,০৪৯ জন আক্রান্ত। ফলে এটা স্পষ্ট যে করোনার জেরে দেশে ভ্যাকসিনেশনের পরও আতঙ্ক উদ্বেগ অব্য়াহত রয়েছে। এদিকে, কয়েকদিন আগেই কেন্দ্র বলেছে যে করোনার সঙ্গে লড়তে দেশে দুটি ভ্যাকসিন মিশ্রণ কার্যকরী ভূমিকা নেবে। সেই বক্তব্যকে কার্যত নস্যাৎ করে সিরাম ইনস্টিটিউটের আদর পুনাওয়ালা জানিয়েছেন , এই দুটি ভ্যাকসিনের মিশ্রণ সম্ভবত বড় বিপদ ডেকে আনতে পারে। ফলে এর জেরে যদি কারোর শারীরিক অসুস্থতা দানা বাঁধে , তার দায় সিরাম নিতে পারবে না বলেও জানানো হয়।
কেরলের সঙ্গে মহারাষ্ট্র পর্যন্ত রীতিমতো ভয় দেখাচ্ছে করোনা পরিস্থিতি নিয়ে। এদিন স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,১৩,৩৮০৮৮ জন। অ্যক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩,৮৭,৬৭৮ জন। যার জেরে আক্রান্তের সংখ্য়া নিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে মোট ভ্যাকসিন পেয়েছেন ৫৩.৬১ শতাংশ মানুষ। এই পরিস্থিতিতে যে সংখ্যা অত্যন্ত কম। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। আক্রান্ত হয়েছেন ৪০,১২০ জন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৮৫ জন। গতকালের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৮৫, ২৮৭ জন। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৮৫ জন।
করোনার জেরে দেশে শেষ ২৪ ঘণ্টায় রীতিমতো ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে কেরলে। এদিকে, আজ গত কয়েকদিনের থেকে করোনার সংক্রমণের রিপোর্টে দেখা যাচ্ছে যে হু হু করে নেমেছে সংক্রমিতের সংখ্যা। তবে , গত ২৪ ঘণ্টার মতো করোনা আক্রান্তের সংখ্যা আগে নামলেও, সেবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে করোনার জেরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নামলেও, সেদিক থেকে স্বস্তি পাওয়ার কিছু নেই। কারণ দেশ জুড়ে হু হু করে বড়েছে করোনার আর ভ্যালু। এই আর ভ্যালুর হাত ধরেই বোঝা যায় যে দেশে করোনার জেরে কতজন একজন রোগীর থেকে আক্রান্ত হয়েছেন গড়ে। এদিকে গত ১১ দিনে বেঙ্গালুরুতে করোনার জেরে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। ১১ দিনে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যায় বাড়বাড়ন্ত হয়েছে। যার ফলেই রীতিমতো করুন পরিস্থিতি তৈরি হয়েছে বাগিটচা শহরে।












Click it and Unblock the Notifications