মানচিত্র নিয়ে নেপালের দাবির বিরোধিতায় ভারত! মোদী সরকারকে নিশানা বিরোধীদের

লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি এলাকাকে নিজেদের বলে দাবি করে নেপালের মানচিত্র প্রকাশের তীব্র বিরোধিতা করছে ভারত। প্রসঙ্গত ভারতের অধীনে থাকা তিন এলাকাকে নিজেদের দাবি করে নেপাল তাদের দেশের একশো টাকার নতুন নোটে থাকা মানচিত্রে প্রকাশ করেছে।

সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল ওরফে প্রচন্ড-র নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে নেপালের নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে একশো টাকার নোটে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে তাদের বলে দাবি করেছে নেপাল। সরকারি মুখপাত্র আরও বলেছেন, গত ২৫ এপ্রিল এবং দোসরা মে মন্ত্রিসভার বৈঠকে একশো টাকার নতুন নোটের নকশা এবং মানচিত্র অনুমোদিত হয়েছে।

Nepal

এব্যাপারে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতে অধীনে থাকা এলাকাকে নেপালের একশো টাকার নোটে থাকা মানচিত্রে প্রকাশের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, প্রতিবেশী নেপালের সঙ্গে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে সীমানা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। তারই মধ্যে নেপাল একতরফাভাবে কিছু পদক্ষেপ নেয়। তিনি বলেছেন, এইভাবে কিছু করে মাটির বাস্তবতা পরিবর্তন করা যাবে না।

এদিকে এই ঘটনা নিয়ে কংগ্রেস মোদী সরকারকে নিশানা করেছে। দলের সাধারণ সম্পাদক নিজের এক্স হ্যান্ডেলে নেপালের নতুন একশো টাকার নোটের একটি ছবি পোস্ট করে বলেছেন, আপনি কি কল্পনা করতে পারছেন, যদি কংগ্রেসের প্রধানমন্ত্রী অধীনে এই ঘটনা ঘটত, তাহলে ৫৬ ইঞ্চির ছাতি কীভাবে চিৎকার করতেন।

প্রসঙ্গত, ভারতের অধীনে থাকা কালাপানি অঞ্চল দক্ষিণ এশিয়ার কূটনীতিতে কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এখানে ভারত, নেপাল ছাড়াও চিনের সীমান্ত মিলিত হয়েছে। কালাপানি নিয়ে মতবিরোধির মূল কারণ হল কালী নদীর উৎপত্তি। নেপালের দাবি কালাপানির পশ্চিমে প্রবাহিত নদীটি হল কালী নদী। যা লিম্পিয়াধুরা বা নিকটবর্তী লিপুলেখ পাস থেকে উৎপন্ন হয়েছে। যা পড়ে নেপালের ভূখণ্ডের মধ্যে।

অন্যদিকে ভারতের যুক্তি হল কালী নদী পঙ্খগড় নামক একটি ছোট নদী থেকে উৎপন্ন হয়েছে। যা কালাপানির দক্ষিণ দিকে অবস্থিত। এই অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত পর্বতও প্রকৃত সীমানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+