Bangladesh: বাংলাদেশে চরম অরাজকতা, সীমান্তে জারি হাই অ্যালার্ট, কলকাতায় এলেন BSF-র ডিজি
প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা করেছেন শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি দেশ ছেড়ে বেরিয়ে পড়েছেন। বাংলাদেশের শাসন এখন সেনাবাহিনীর হাতে। তুমুল অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। তবে এখনও শান্ত হয়নি বাংলাদেশ।
আওয়ামি লিখের একাধিক দফতরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। সেনা প্রধান অশান্তি থামানোর আর্জি জানিয়েছেন। সেই সঙ্গে পুলিশ এবং সেনা কোনও গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেনা প্রধান জানিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকার হঠন করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে তা চূ়ড়ান্ত করা হবে।

এদিকে বাংলাদেশের পরিস্থিতি অরাজক হয়ে ওঠায় বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেবল স্থলভাগ নয় জলপথেও বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে বাংলা দেশ। অসম থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কয়েক হাজার কিলোমিটার সীমান্ত দুই দেশ ভাগ করে নেয়। বাংলাদেশের অশান্তি পরিস্থিতির আঁচ ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে এসে পড়তে পারে বলে চরম সতর্কতা জারি করেছে বিএসএফ।
সব সীমান্তে যাতে বিএসএফ কড়া নজরদারি চালায় সেইউ নির্দেশ দেওয়া হয়েছে। কারণ হাসিনা পদত্যাগ করার পরেও বাংলাদেশের পরিস্থিতি কিন্তু শান্ত হয়নি। একাধিক জায়গায় আওয়ামী লিগের অফিস ভাঙচুর করা হচ্ছে এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। ধানমন্ডিতে আওয়ামি লিগের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। শাহবাগে নাকি উল্লাস করছেন আন্দোলনকারীরা।
সেনা প্রধান জানিয়েছেন তিনি সব দায়িত্ব নিচ্ছেন অবং সব অন্যায়ের বিচার হবে বলে জানিয়েছেন তিনি। বিক্ষোভকারীরা গত কয়েকদিন ধরেই হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেছিলেন। তাঁরা অভিযোগ করেছিলেন সরকারের নির্দেশে গুলি চালিয়েছে পুলিশ। সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলনে কমপক্ষে ৩০০ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের দাবি হাসিনার নির্দেশেই পুলিশ এই গুলি চালিয়েছে।












Click it and Unblock the Notifications