অনুপ্রবেশ বন্ধে অসমে সাফল্য, নতুন পদ্ধতির প্রয়োগ এবার অমৃতসরে
পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সীমান্ত নতুন ইস্পাতের বেড়া দিতে চায় ভারত। যার মাধ্যমে অনুপ্রবেশে নিয়ন্ত্রণ আনা যাবে বলে মনে করছে সরকার।
পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সীমান্ত নতুন ইস্পাতের বেড়া দিতে চায় ভারত। যার মাধ্যমে অনুপ্রবেশে নিয়ন্ত্রণ আনা যাবে বলে মনে করছে সরকার। সরকারি তরফে জানা গিয়েছে পঞ্জাবের অমৃতসরের কাছে ৬০ কিমি সীমান্তে কনসার্টিনা তারের লুপ যুক্ত একক সারির বেড়া তৈরি করা হচ্ছে।

পাইলট প্রোজেক্ট হিসেবে অসমের শিলচরে ভারত-বাংলাদেশ সীমান্তে ৭ কিমি এলাকায় এই বেড়া দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই বেড়া দিতে প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে ২ কোটি টাকা।
এই প্রোজেক্ট থেকে ভাল রিপোর্ট পাওয়ার পর নতুন বেড়া দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব জায়গায় বেড়া পুরনো হয়ে গিয়েছে, কিংবা যেসব জায়গায় বেড়ে নেই সেসব জায়গায়। সূত্রের খবর অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রক অত্যাধুনিক লেসার নিয়ন্ত্রিত বেড়া বসাতে চলেছে এই দুই সীমান্তে। অনুপ্রবেশ বন্ধ করতে স্মার্ট বেড়ার সঙ্গে, নজরদারির জন্য অত্যাধুনিক যন্ত্রও তুলে দেওয়া হচ্ছে বিএসএফ-এর হাতে।
জানা গিয়েছে এসবই নেওয়া হয়েছে, সীমান্ত পারে আফগান যোদ্ধাদের উপস্থিতির কথা মাথায় রেখে। জম্মু ও কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের জন্য লঞ্চ প্যাডও তৈরি পাক অধিকৃত কাশ্মীরে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সেখান থেকে আধাসামরিক বাহিনী তুলে নেওয়া হচ্ছে না।. আইনশৃঙ্খলা বজায় রাখতেই সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি এবং এসএসবি সর্বোচ্চ সংখ্যায় মোতায়েন রয়েছে।
কাশ্মীে ৩৭০ ধারা বাতিলের আগে সেখানে প্রায় একলক্ষ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল। এরমধ্যে কেন্দ্র ১০০ কোম্পানি বাহিনী তুলেছে। প্রতি কোম্পানিতে থাকেন ১০০ জন করে।












Click it and Unblock the Notifications