এবার দেশেই মিলবে রাফাল যুদ্ধ বিমানের যন্ত্রাংশ, নাগপুরে তৈরি হচ্ছে যন্ত্রাংশ

এবার দেশেই মিলবে রাফাল যুদ্ধ বিমানের যন্ত্রাংশ, নাগপুরে তৈরি হচ্ছে যন্ত্রাংশ

এবার দেশেই মিলবে রাফাল যুদ্ধ বিমানের যন্ত্রাংশ। সূত্রের খবর, দীর্ঘদিনের পরিকল্পনা শেষে এবার নাগপুরেই এই বিশেষ প্রযুক্তির যুদ্ধ বিমানের যন্ত্রাংশ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নাগপুরে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা যাবে ৩৬টি ফরাসি বিমানেও

নাগপুরে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা যাবে ৩৬টি ফরাসি বিমানেও

ভারত ইতিমধ্যে রাফালের জন্য বেশ কিছু যন্ত্রাংশ প্রস্তুত করতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। যার মদ্যে ২০১৬ সালে মোদী যে ৩৬টি ফরাসি যুদ্ধবিমানকে দেশে এনেছিলেন সেগুলিরও যন্ত্রাংশ পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

রিলায়েন্স ডিফেন্স এবং ড্যাসল্ট এভিয়েশনের যৌথ উদ্যোগ

রিলায়েন্স ডিফেন্স এবং ড্যাসল্ট এভিয়েশনের যৌথ উদ্যোগ

ইতিমধ্যেই এই বিমানের দরজা ও উন্নত প্রযুক্তির ইঞ্জিনও তৈরি হয়েছে নাগপুরে। সূত্রের খবর, অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্স এবং ফরাসি সংস্থা ড্যাসল্ট এভিয়েশনের যৌথ উদ্যোগেই এই পুরো কর্মসূচী সফল করা সম্ভব হয়েছে। প্রতিরক্ষা সূত্রে আরও খবর, আগামী কয়েক মাসের মধ্যে রাফালের যন্ত্রাংশের উৎপাদন আরও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে সরকারের।

মে মাসের মধ্যেই ভারতের হাতে আসতে চলেছে ৪টি রাফাল জেট

মে মাসের মধ্যেই ভারতের হাতে আসতে চলেছে ৪টি রাফাল জেট

এই প্রসঙ্গে বলতে গিয়ে ফ্রান্সের প্রতিরক্ষা দফতরের এক প্রবীণ কর্মকর্তা বলেন, "আমরা দেখছি ডাসাল্ট এভিয়েশন পণ্য গুলি চালনার ক্ষমতা ভারতের রয়েছে। ফ্যালকন বিজনেস জেট হোক বা এখন রাফালে, ভবিষ্যতে প্রতিটি পণ্যে প্রস্তুতির ক্ষেত্রে আমরা ভারতকে সাথে নিয়ে চলবো।" সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসেই প্রথম চারটি রাফাল জেটের ভারতে পৌঁছানোর কথা রয়েছে। বর্তামনে রাফালে বিমানের একটি স্কোয়াড অম্বালায় থাকবে, অন্যটি পশ্চিমবঙ্গের হাসিমারাতে থাকবে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+