সমুদ্রে নিচে ভারতের প্রথম টানেল তৈরি হচ্ছে! ১০ মিনিটে পার করা যাবে সেই দূরত্ব
ভারতের প্রথম সমুদ্রের নিচে টানেল তৈরিপ কাজ সম্পূর্ণ হতে চলেছে। নভেম্বর মাসে ব্যবহার শুরু হবে বলে আশা। সেই টানেলটি মুম্বইয়ের গিরগাঁওয়ের কাছে শুরু হয়ে মালাবার হিলের নিচে উত্তর দিকে ব্রিচ ক্যান্ডি পার্কে শেষ হচ্ছে। টানেলটির দৈর্ঘ্য হতে চলেছে প্রায় ২ কিমি।
এই টানেল তৈরি করছে বিএমসি। এটি ১২৭২১ কোটি টাকার মুম্বই কোস্টাল রোড প্রকল্পের অংশ। টানেলটি ১০.৫৮ কিমি দীর্ঘ মেরিন ড্রাইভকে বান্দ্রা-ওরলি সি লিঙ্কের সঙ্গে সংযুক্ত করবে। টানেলটি তৈরি হলে গিরগাঁও থেকে ওরলির দূরত্ব কমে যাবে। ৪৫ মিনিটের যাত্রা ১০ মিনিটে শেষ করা যাবে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে , এই টানেলের ব্যাস ১২.১৯ মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গভীরতা ১৭-২০ মিটার। এই টানেলের প্রায় এক কিমি অংশ সমুদ্রের নিচে থাকতে চলেছে। ৩.২ মিটারের তিনটি লেন থাকছে টানেলে। তৃতীয় লেনটি জরুরি কাজের জন্য রাখা হচ্ছে।
এই চানেল তৈরিতে ফাইবার গ্লাস ব্যবহার করা হচ্ছে। টানেলটি প্রায় ৭২ মিটার গভীরতায় মালাবার হিলসের নিটে ঢুকবে। সেখানে থাকছে ছটি ক্রসিং। টানেলের মধ্যে পথচারীদের জন্য এবং সাইকেল চালকদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে।

প্রায় দুবছর আগে ২০২১-এ এই টানেল তৈরির কাজ শুরু হয়। সেখানে দেশের ইতিহাসে সব থেকে বড় টানেল বোরিং মেশিন ব্যবহার করা হচ্ছে। এএর ওজন প্রায় ১,৭০০ টন। লম্বায় প্রায় ১২ মিটার।












Click it and Unblock the Notifications