দেশে প্রথমবার ২৪ ঘন্টার করোনা আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি! কমল মৃত্যুর হার
শনিবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৫৩ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৯৩, ৩৩৭ জন । মৃত্যু হয়েছে ১২৪৭ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৫৬১৯-
শনিবার দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৫৩ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৯৩, ৩৩৭ জন । মৃত্যু হয়েছে ১২৪৭ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৫৬১৯-তে। । দেশে মৃত্যুর হার ১.৬১ শতাংশ।

ভারতে আক্রান্ত পেরিয়ে গেল ৫৩ লক্ষ
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৫৩ লক্ষ। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৫৩, ০৮, ০১৪ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ১০,১৩, ৯৬৪।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ৪২ লক্ষ
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৪২.০৮ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৫, ৫১২ জন। সারা দেশে সুস্থতার হার ৭৯.২৮% শতাংশ।

আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে মহারাষ্ট্র
এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১,৬৭, ৪৯৬ জন। ২৪ ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যাটা ২১ হাজারের বেশি। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম কয়েকটি রাজ্য হল মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, ওড়িশা, তেলেঙ্গানা, অসম, পশ্চিমবঙ্গ ।

পরপর ৪৩ দিন আক্রান্তের নিরিখে বিশ্ব রেকর্ড
পরপর ৪৩ দিন ভারত আক্রান্তের নিরিখে বিশ্ব রেকর্ড করেছে। কিন্তু আক্রান্তের থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি হওয়ায় সারা দেশেই কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা।












Click it and Unblock the Notifications