একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড! পরীক্ষার সংখ্যা ছাড়াল ১১ লক্ষ
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৪৪ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৯৫৭৩৫ জন । মৃত্যু হয়েছে ১১৭২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫০৬২-তে। । দে
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেল ৪৪ লক্ষ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৯৫৭৩৫ জন । মৃত্যু হয়েছে ১১৭২ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫০৬২-তে। । দেশে মৃত্যুর হার ১.৬৯ শতাংশ।

ভারতে আক্রান্ত ৪৪ লক্ষের বেশি
দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ৪৪ লক্ষের বেশি। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ৪৪, ৬৩, ১০৬ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৯.১৯ লক্ষের বেশি।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ৩৪.৭১ লক্ষ
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ৩৪.৭১ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭২, ৯৩৯ জনের বেশি। সারা দেশে সুস্থতার হার ৭৭.৭৭ শতাংশ।

দৈনিক আক্রান্তের নিরিখে এখনও সবার আগে মহারাষ্ট্র
এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে দিল্লি। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম কয়েকটি রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওড়িশা, অসম, পশ্চিমবঙ্গ ।

টানা ৩৫ দিন সর্বোচ্চ সংক্রমণ ভারতে
বিশ্বব্যাপী করোনায় মোট সংক্রমণে দ্বিতীয়স্থানে ভারত। টানা ৩৫ দিন বিশ্বে ভারতে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে।

দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা ছাড়াল ১১ লক্ষ
সারা দেশে একদিনে করোনা পরীক্ষার সংখ্যা ১১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৫, ২৯, ৩৪, ৪৩৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। এছাড়াও ৯ সেপ্টেম্বরে সারা দেশে ১১, ২৯, ৭৫৬ টি স্যাম্পের পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর।












Click it and Unblock the Notifications