লাদাখে ২ থেকে ৩ দিনের মধ্যে বড় পদক্ষেপ আসন্ন! নয়া রিপোর্ট কী বলছে
গালওয়ান থেকে ২ কিলোমিটার পিছতে বাধ্য হয়েছে চিনের সেনা। যে সেনা সরে যাওয়ার পরই বোঝা গিয়েছে যে ভারতের ৮০০ মিটার এলাকা এতদিন চিন দখল করে বসেছিল। এদিকে, গালওয়ান থেকে ২ কিলোমিটার এলাকা জুড়ে উত্তেজনা প্রশমনের পরিস্থিতি তৈরি হতেই, এবার গোগরা ঘিরেও বড় পদক্ষেপ আশা করা হচ্ছে।

লাদাখে চিনের দখল ও পদক্ষেপ
গালওয়ানের পিপি ১৫, ও পিপি ১৭ হট স্প্রিং থেকে ২ কিলোমিটার এলাকা জুড়ে বাফার জোন রাখা হয়েছে। সেখানে কিছুতেই কোনও দেশের সেনা অবস্থান করবে না বলে ভারত চিন কূটনৈতিক পর্যায়ের আলোচনায় উঠে এসেছে। এবার নজরে গোগরার 'পিপি ১৭ এ' এলাকা। সেখানে এবার উত্তেজনা প্রশমন নিয়ে চিন .ভারত দুই দেশই আলোচনায় বসতে পারে বলে মনে করা হচ্ছে।

২-৩ দিনের মধ্যে কী হতে পারে?
এক সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী, আর ২ থেকে ৩ দিনর মধ্যে গোগরা এলাকাতেও শান্তি রক্ষার্থে দুই দেশের সেনা পিছু হঠ তে পারে। এবিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

গালওয়ানে টহল
১৫ই জুন গালওয়ানে রক্তক্ষয়ী সেনা সংঘর্ষের পর গত ২২ এবং ৩০ জুন দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকের ফলশ্রুতিতেই দুই দেশের সেনার 'ডিসএনগেজমেন্ট' প্রক্রিয়া শুরু হয় বলে জানা যায়। রবিবার বিকেল থেকেই লালফৌজের তরফে পিছু হঠার কথা জানা যায়। বর্তমানে সেখানেই ভারতীয় সেনা আবার টহলদারির কাজ শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে।

কী ঘটেছে আগে?
গত গত ১৫ জুন পিপি-১৪-তে দু'দেশের সেনাদের প্রাণঘাতী সংঘর্ষ হয়। ২২ ও ৩০ জুনের সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক, প্রধানমন্ত্রীর লাদাখ সফরের পর খানিকটা হলেও অবস্থার পরিবর্তন হয়। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ফোনালাপের পর দ্রুত গলতে থাকে বরফ। পিপি১৪ থেকে সরে লালফৌজ। এমতাবস্থায় পিপি-১৪-এ ভারতীয় সেনা আবারও টহলের কাজ দিতে শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications