মাত্র ৪৫০ টাকায় রান্নায় গ্যাস, প্রত্যেকদিন ফ্রি'তে মিলবে ৭ কিলো সবজিও! বড় 'প্রস্তাব' হেমন্তের 'ন্যায়পত্রে'
Jharkhand Assembly Election 2024: আর মাত্র কয়েকদিন! সামনেই ঝাড়খণ্ডে নির্বাচন। আর এই নির্বাচনকে মাথায় রেখে একেবারে মাটি কামড়ে পড়ে বিজেপি। পাল্টা ময়দান ছাড়তে নারাজ বিজেপি বিরোধী INDIA জোট। একেবারে সমানে টক্কর সে রাজ্যের ক্ষমতায় থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস সহ সহযোগী দলগুলি।
নির্বাচনের আগে আজ মঙ্গলবার ইস্তোর প্রকাশ করে ৭ গ্যারেন্টির কথা বলল INDIA জোট। আর এই ইস্তেহার প্রকাশ উপলক্ষ্যে এদিন উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (CM) তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) সুপ্রিমো হেমন্ত সোরেন (Jharkhand Assembly Election 2024)।

- Jharkhand Assembly Election 2024: এক ভোট-সাত গ্যারেন্টি
INDIA জোটের তরফে যৌথ ভাবে এদিন এই ইস্তহার প্রকাশ করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে 'এক ভোট-সাত গ্যারেন্টি। নেতৃত্বের কথায় এটা ইস্তেহার নয়, 'ন্যায় পত্র'। আরও একবার ঝাড়খণ্ডের ক্ষমতায় ফিরলেই মানুষের জন্য আরও কাজ করা হবে বলেও বার্তা দেওয়া হয়েছে।
- Jharkhand Assembly Election 2024: ২৫০০ টাকা করে দেওয়া হবে এবার
একাধিকগ্যারেন্টির উল্লেখ রয়েছে INDIA জোটের 'ন্যায় পত্রে'। তবে প্রথম গ্যারেন্টি হিসাবে ১৯৩২ সালের খতিয়ানের উপর ভিত্তি করে স্থানীয়তা নীতি কার্যকর এবং আদিবাসীদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করার জন্য সারনা ধর্মকোড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অন্যদিকে মহিলাদের জন্য যে যোজনা চলছে তার আর্থিক মূল্য বাড়ানোর কথা বলা হয়েছে। এখন ১০০০ টাকা করে পান সে রাজ্যের মহিলারা। সেই অনুযায়ী, এবার ২৫০০ টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি।
- Jharkhand Assembly Election 2024: ৭ কেজি ফ্রি সবজি
ঝাড়খণ্ডের বড় একটা মানুষের দারিদ্রসীমার নীচে বসবাস করে। এই অবস্থায় প্রত্যেকমাসে ৭ কিলো সবজি ফ্রি দেওয়ার কথা বলা হয়েছে জোটের ন্যায়পত্রে। পাশাপাশি মাত্র ৪৫০ টাকায় প্রত্যেক পরিবার গ্যাস কিনতে পারবেন বলেও গ্যারেন্টি।
- Jharkhand Assembly Election 2024: রোজগার এবং স্বাস্থ্য
ঝাড়খণ্ডের নির্বাচনে বেকারত্ব বড় একটা ইস্যু। আর তা সামনে রেখেই লাগাতার বিজেপি প্রচার চালাচ্ছে এই অবস্থায়। এই পরিস্থিতিতে ১০ লাখ কর্মসংস্থানের প্রস্তাব দেওয়া হয়েছে ইস্তেহারে। অন্যদিকে ১৫ লাখ বিমা কভারেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications