INDIA Alliance Meet: কোথায় কার ভাগে কত আসন, চূড়ান্ত সিদ্ধান্ত কি আজই? বৈঠকে থাকবে না তৃণমূল- সিপিএম
আজই দিল্লিতে ইন্ডিয়া জোটর হাউভোল্টেজ বৈঠক। লোকসভা ভোটের আসন ভাগাভাগি চূড়ান্ত করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। যে ১৪ জনের প্যানেলের উপরে এই আসন ভাগাভাগির দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁরা সকলেই উপস্থিত থাকবেন সেই বৈঠকে।
যদিও এই বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজির হওয়ার কথা থাকলেও তিনি যেতে পারছেন না দিল্লিতে কারণ আজই তাঁকে ইডি হাজিরা দিতে হচ্ছে। যাতে তিনি দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে না পারেন সেকারণেই তাঁকে ইডি তলব করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস ছাড়াএও আজকের বৈঠকে যোগ দিচ্ছে না সিপিএমও। আগামী ১৬ এবং ১৭ েসপ্টেম্বর পলিট ব্যুরোর বৈঠক রয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্তের পরেই আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় বসবেন তাঁরা। এই বিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিকে তৃণমূল কংগ্রেসের কেই থাকছেন না বৈঠকে।
এবার পরিকল্পিত পথে এগোচ্ছে ইন্ডিয়া জোট। তিন দফায় ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। ইউপিএ নাম বদলে ইন্ডিয়া জোট নাম হয়েছে। তৈরি করা হয়েছে লোগো। লোকসভা ভোটের আগেই পরিকল্পিত উপায়ে এগোতে চাইছে বিরোধীরা। সেকারণে সময় থাকতেই আসন ভাগাভাগি নিয়ে কথা বলতে চাইছে সকলে। কারণ শেষ বেলায় আসন ভাগাভাগি নিয়ে জটিলতার জেরে ভোট ভাগ হয়ে যায়। আর সেই সুযোগটা পায় বিজেপি।
ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তবে অরবিন্দ কেজরিওয়াল নাও উপস্থিত থাকতে পারেন সেই বৈঠকে কারণ তিনি পাঞ্জাবে গিয়েছেন তিনি। গতকাল বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকেও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে। আপ বিহারে প্রার্থী দেওয়ার কথা আগে থেকেই ঘোষণা করেছে। তার জেরে বিরোধী শিবিরে ফাটল ধরেছে।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ধর্ম ও জাতির নামে বিভেদ সৃষ্টি করছে উন্নয়নবিমুখ বিজেপি, দাবি অভিষেকের -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
তৃণমূলের বিধানসভা কমিটি, ভোটের প্রস্তুতি নাকি নেতৃত্বের ভারসাম্য? -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা












Click it and Unblock the Notifications