পাক অধিকৃত কাশ্মীরে ২৫০ থেকে ৩৫০ জন জঙ্গি এখনই রয়েছে! চাঞ্চল্যকর বার্তা সেনা প্রধানের
ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর ছিলই, আর এবার দেশের সেনা প্রধান জানিয়ে দিলেন সন্ত্রাসবাদের রাস্তা থেকে পাকিস্তান সরে আসেনি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এখনও সক্রিয় ১৫ থেকে ২০টি জঙ্গি শিবির। আর এমন বার্তা দিয়েই এবার একাধিক তথ্য দিয়েছেন দেশের সেনা প্রধান।

জঙ্গি শিবির ফের চাগাড় দিচ্ছে
এদিন সেনা প্রধান মনোজ মুকুন্দ নরভানে জানিয়েছেন, ১৫ থেকে ২০ টি জঙ্গি শিবির পাকিস্তান অধিকৃত কাশ্মীরে এখনও সক্রিয়। সেখানে ২৫০ থেকে ৩৫০ জন জঙ্গি এখনও কার্যকরী রয়েছে বলে দাবি করেছেন ভারতের সেনা প্রধান।

FATF ও পাকিস্তানের সন্ত্রাসবাদ
এর আগে সন্ত্রাসবাদ ইস্যুতে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের বৈঠকে পাকিস্তানকে সন্ত্রাস বাদে মদত দেওয়া অভিযোগ ধূসর তালিকাভূক্ত করা হয়েছে। যার জেরে একাধিক অর্থনৈতিক সুযোগ সুবিধা যেমন পাকিস্তানে বন্ধ হতে পারে। উল্লেখ্য, এর আগেও পাকিস্তান সন্ত্রাস ইস্যুতেই ছিল এই ধূসর তালিকার মধ্যে।

মাসুদ আজহারের অবস্থান ও পকিস্তান
বারবার পাকিস্তান জানিয়েছিল যে সেদেশে বসবাসকারী জঙ্গি নেতা মাসুদ আজহার 'নিখোঁজ'। আর ইসলামাবাদের এই নিখোঁজ তত্ত্বকে খারিজ করে ভারতীয় গোয়েন্দারা জানিয়ে দেন যে পাকিস্তানের বাহাওয়ালপুরে বহাল তবিয়তে রয়েছে জঙ্গি মাসুদ। সেখানে একটি বম্ব নিরোধক ঘরে তাকে নিচ্ছিদ্র নিরাপত্তায় যে রেখেছে ইমরানের দেশ , তা স্পষ্ট করেছে দিল্লি।

২৭ টি জঙ্গি শিবির বালাকোটে ফের সক্রিয়
ভারতীয় গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, ২৭ টি জঙ্গি শিবির ফের একবার সক্রিয় হয়ে উঠছে পাকিস্তানে। সেখানে পাক অধিকৃত কাশ্মীরে যেমন জঙ্গিরা সক্রিয়, তেমনই এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে যাওয়া পাকিস্তানের বালাকোটের এই শিবিরে মাথাচাড়া দিতে শুরু করেছে জঙ্গিরা। যেখানে ভারতে নাশকতার ছক কষার জন্যই জঙ্গিদের নতুন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications