কেরলের থ্রিক্কাকারা উপ-নির্বাচনে বড় জয় কংগ্রেস প্রার্থী উমা থমাসের
কেরলের থ্রিক্কাকারা উপ-নির্বাচনে বড় জয় কংগ্রেস প্রার্থী উমা থমাসের
কেরল বিধানসভায় শাসক দলের 'একশ বিধায়ক'-এর স্বপ্ন ভাঙল। কেরলে থ্রিক্কাকারা উপ-নির্বাচনে বড় জয় পেলেন কংগ্রেস প্রার্থী উমা থমাস। ইউডিএফ প্রার্থী উমা উপ-নির্বাচনটি বেশ বড় ব্যবধানে জিতেছেন৷ যা কিছুটা হলেও স্বস্তির হাওয়া যোগাবে কংগ্রেসকে৷ শুক্রবার গণনা শেষ হওয়ার পরে দেখা যায় কংগ্রেস প্রার্থী উমা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের ড. জো জোসেফকে ২৫০১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ২০১১ সালে গঠিত হওয়া বিধানসভাটিতে এটিই এখনও পর্যন্ত জয়ের সর্বোচ্চ মার্জিন।

প্রয়াত স্বামী পিটি থমাসকেও টপকে গেলেন উমা!
উমা তাঁর প্রয়াত স্বামী পি টি থমাসের চেয়েও বেশি ব্যবধানে জয় পেয়েছেন। ২০২১ সালের নির্বাচনে ১৪৩২৯ ভোট পেয়েছিলেন পিটি থমাস। উপনির্বাচনে ইউডিএফ জোটের উমা মোট ৭২৭৭০ টি ভোট পেয়েছেন। এলডিএফ-এর জো জোসেফ পেয়েছেন ৪৭৭৫৪টি ভোট৷ এবং বিজেপির এএন রাধাকৃষ্ণান মাত্র ১২৯৭৫টি ভোট পেয়েছেন, যা ২০২১ সালের নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের চেয়ে কম।

এক রাউন্ডেও উমাকে টপকাতে পারেননি সিপিএম প্রার্থী!
শুক্রবার গণনায় উমা প্রথম রাউন্ডের শেষে ২১৬৩ ভোটের লিড নিয়ে শুরু করেছিলেন। এরপর প্রতি রাউন্ডেই তার লিড বাড়িয়েছেন উমা৷ পঞ্চম রাউন্ডে গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট ১০ হাজার এর মার্জিন অতিক্রম করে ১১৪১৩ স্পর্শ করে। এরপর ষষ্ঠ রাউন্ডে ১৬২৫৩ ভোটে এগিয়ে যান উমা। এবং শেষ রাউন্ডের আগে ২৪৩০০ ভোটে নিকটতম এলডিএফ প্রার্থীর থেকে এগিয়েছিলেন উমা। কোনো রাউন্ডেই এলডিএফ প্রার্থী উমার সঙ্গে ভোটের ব্যবধান কমাতে পারেনি।

উপ নির্বাচন জিতে কী বলছে কংগ্রেস?
কেরলে বিরোধী নেতা ভি ডি সতীসান, যিনি ২০২১ সালে বিধানসভায় কংগ্রেসের পরাজয়ের পরে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তিনি এই জয়ের পর বলেন, এটি আমাদের কর্মীদের করা কঠোর পরিশ্রমের একটি স্বীকৃতি। এটি দলের জয়ের শুরু। আমাদের এখান থেকেই দললকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। অন্যদিকে এই উপ-নির্বাচন নিয়ে মুসলিম লীগ নেতা পি কে কুনহালিকুট্টি বলেছেন, জনগণ উপনির্বাচনের মাধ্যমে এলডিএফ সরকারের কর্মক্ষমতা সম্পর্কে তাদের রায় দিয়েছে। এটি সিপিএম, তার নেতা মন্ত্রী এবলল সরকারের পারফরম্যান্স বিশ্লেষণ। এই ফল প্রমাণন করে এলডিএফ সরকারের কার্যক্ষমতা সত্যিই খারাপ!
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications