বিধানসভায় ইতিহাস তৈরি করলেন মুখ্যমন্ত্রী! এবার থেকে ঢুকবেন স্ত্রীর হাত ধরে
সাম্প্রতিক কর্নাটক বিধানসভার উপনির্বাচনে জয়ের পর ইতিহাস রচনা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী ও তাঁর স্ত্রী অনিথা কুমারস্বামী। প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকবেন স্ত্রীর সঙ্গে।
সাম্প্রতিক কর্নাটক বিধানসভার উপনির্বাচনে জয়ের পর ইতিহাস রচনা করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী এবং তাঁর স্ত্রী অনিথা কুমারস্বামী। এই প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকবেন তাঁর স্ত্রীকে নিয়ে।

বিধানসভা উপনির্বাচনে ৬ নভেম্বর কর্নাটকের রামানাগারা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর স্ত্রী অনিথা কুমারস্বামী। বিজেপির প্রার্থী এল চন্দ্রশেখরকে প্রায় ১.০৯ লক্ষ ভোটে পরাজিত করেন অনিথা।
ভোটের দিন দুই আগে কংগ্রেসে ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন বিজেপির প্রার্থী এল চন্দ্রশেখর। যদিও ভোটের ফল বেরনো পর্যন্ত টেকনিক্যালি বিজেপি প্রার্থী ছিলেন তিনি।
মে মাসে বিধানসভা নির্বাচনে চেন্নাপাটনা এবং রামানাগারা, এই দুটি আসন থেকে জয়ী হয়েছিলেন এইচ ডি কুমারস্বামী। পরে তিনি রামানাগারা কেন্দ্রটি ছেড়ে দেন।
এটা একটা বিরল ঘটনা, যে মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকবেন তাঁর স্ত্রীকে সঙ্গে করে। মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী একইসঙ্গে বিধায়ক হননি এর আগে। বলছেন জনতা দল সেকুলার বিধায়ক কে গোপালাইয়া।
যদিও, এর আগে কুমারস্বামী এবং তাঁর স্ত্রী একইসঙ্গে বিধায়ক ছিলেন। সেই সময় কুমারস্বামী ছিলেন রামানাগারার বিধায়ক এবং অনিথা ছিলেন মাধুগিরির বিধায়ক।

কর্নাটকে রামানাগারা এবং জামখান্ডি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সঙ্গে বালারি, মান্ড্য এবং শীভামোগ্গা লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হয়। পাঁচ আসনের উপনির্বাচনে কংগ্রেস ও জেডিএস ৪-১ জয়লাভ করে। জোট জয়ী হয়, বালারি, মান্ড্য লোকসভা কেন্দ্রে। রামানাগারা এবং জামখান্ডি বিধানসভা কেন্দ্রেও জয়ী হয় তারা।
কর্নাটক কংগ্রেস নেতা এবং রাজ্যের মন্ত্রী ডিকে শিবকুমার বলেছেন, উপনির্বাচনের ফলেই বোঝা যাচ্ছে, সামনের লোকসভা নির্বাচনের ফল কী হতে যাচ্ছে।












Click it and Unblock the Notifications