বিশ্বেও দেশের সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই! ট্রেন্ড সোশ্যাল মিডিয়াজুড়ে
উত্তরপ্রদেশ সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম বছর পূর্ণ করতে চলেছেন যোগী আদিত্যনাথ। দীর্ঘ শাসনকালে মুখ্যমন্ত্রী হিসাবে ক্রমশ বাড়ছে তাঁর জনপ্রিয়তাও। শুধুমাত্র দেশেই নয়, বিদেশের মাটিতেও বসবাসকারী ভারতীয়দের মধ্যে ক্রমশ বাড়ছে যোগীর জনপ্রিয়তা।
ইতিমধ্যে জনপ্রিয় প্রধানমন্ত্রীর তকমা ছিনিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদী। দেশের পাশাপাশি বিদেশেও মোদীর একটা জনপ্রিয়তা রয়েছে। যা বারবার প্রমাণ পাওয়া যায়। এবার মুখ্যমন্ত্রী হিসাবেও যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা বাড়ছে। শুধুমাত্র দেশের মানুষের কাছেই নয়, বিশ্বের মানুষের কাছেও তাঁর জনপ্রিয়তা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। আর এর প্রমাণ হাতেনাতে মিলেছে।

#IndiaKeFavouriteCM কৌন হ্যা
সোশ্যাল মিডিয়াতে লাগাতার মুখ্যমন্ত্রী যোগীর সমর্থনে হ্যাসট্যাগ ট্রেন্ড করতে থাকে। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্ক সাইট টুইটারে হ্যাসট্যাগ #IndiaKeFavouriteCM ইউজারদের বেশ নজর কাড়ে। যেখানে দেশের সবথেকে Favourite মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথের নাম উঠে এসেছে। আর ট্রেন্ডে শুধুমাত্র উত্তরপ্রদেশই নয়, তামিলনাড়ু, পাঞ্জাব, ঝাড়খন্ড, বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং উত্তরখন্ডের মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথই ফেভারিট বলে জানিয়েছে।

বিদেশ থেকেও বহু মানুষ টুইট করেছেন
শুধু ভারতের মানুষই, ওই ট্রেন্ডে জার্মানি এবং স্পেনের মানুষও যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসাবে বেস্ট বলে একাধিক টুইট করেছেন। এছাড়াও প্রবাদের বহু মানুষ এই বিষয়ে টুইট এবং রিয়েকশন দিয়েছেন। যোগীর নেতৃত্বে ক্রমশ বদলাচ্ছে উত্তরপ্রদেশ। পর্যটন থেকে কর্মসংস্থান, উন্নয়নের ক্ষেত্রে ধীরে ধীরে মডেল রাজ্য হয়ে উঠছে এই রাজ্য। আর তা নিয়েই চর্চা সোশ্যাল মিডিয়াতে। আর এর মধ্যেই এবার বেস্ট এবং Favourite মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসলেন যোগী। কয়েকশ ইউজার স্পষ্ট বুঝিয়ে দিলেন মমতা কিংবা কেজরিওয়াল নয়, সেরা মুখ্যমন্ত্রী হিসাবে তাঁদের পছন্দ যোগীই।

কেন প্রথম সারিতে যোগী?
অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, উত্তরপ্রদেশে মাফিয়ারাজ এবং গুন্ডারাজ শেষ করার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন যোগী। পাশাপাশি মহিলাদের সুরক্ষার ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ নিয়েছেন যোগী। পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, রাস্তা সহ একধিক ক্ষেত্রে একের পর এক পদক্ষেপ নিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এখনও পর্যন্ত ৩৫ লাখ কোটি টাকার বিনিয়োগ রাজ্যজুড়ে ব্যাপক কর্মসংস্থানের রাস্তা খুলে দিয়েছে। আর তা যথেষ্ট নজরে পড়েছে দেশের যুব সম্প্রদায়ের। আর সেটাই দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথকে একেবারে প্রথম সারিতে এনে দিয়েছে।

উন্নয়ন তৃণমূলস্তরে পৌঁছে যাচ্ছে
যোগী আদিত্যনাথ পরিকল্পনা করে কাজ করছেন। আর সেটাই তার ইউএসপি। শুধু তাই নয়, এর মাধ্যমে সে রাজ্যের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে উন্নয়ন। পৌঁছে যাচ্ছে সরকারি সুবিধাও। আর সেটিও খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে যোগী নাম প্রধানমন্ত্রী পদ প্রার্থী হিসাবেও জল্পনাও রয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications