লকডাউন ৪.০: চার রাজ্যের বাসিন্দাদের প্রবেশ নিষেধ, নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী

লকডাউন ৪.০: চার রাজ্যের বাসিন্দাদের প্রবেশ নিষেধ, নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী

গোটা দেশে লকডাউন ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাতে বেশ কিছু জিনিসে ছাড় দেওয়া হয়েছে। রাজ্য গুলিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তার পরেই কর্নাটক সরকারের পক্ষ থেকে একািধক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। ৩১ তারিখ পর্যন্ত ৪ রাজ্য থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে নির্দেশিকা জারি করেছে ইয়েদুরাপ্পা সরকার।

৪ রাজ্যের বাসিন্দার প্রবেশ নিষেধ

৪ রাজ্যের বাসিন্দার প্রবেশ নিষেধ

করোনা পরিস্থিতিতে যেভাবে চলছে তাতে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে শুরু করেছে। একাধিক শ্রমিক স্পেশাল ট্রেন চলছে। তার সঙ্গে চলছে স্পেশাল ট্রেনও। এই পরিস্থিতিতে চতুর্থ দফার লকডাউনে ৪ রাজ্যের বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকার। মহারাষ্ট্র, গুজরাত, কেরল এবং তামিলনাড়ু এই চার রাজ্যের বাসিন্দারা প্রবেশ করতে পারবেন না আগামী ২ সপ্তাহ।

চলবে বাস

চলবে বাস

কর্নাটক সরকার রাজ্যে বাস পরিষেবা স্বাভাবিক করার কথা ঘোষণা করেছে। চলবে সরকারি ও বেসরকারি বাস। এরই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে সব দোকান বাজার। খোলা হচ্ছে পার্কও। মদের দোকান তো খোলাই থাকছে। সবক্ষেত্রেই মেনে চলতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং। চলবে অটো ট্যাক্সিও।

কর্নাটকে সংক্রমণে রাশ

কর্নাটকে সংক্রমণে রাশ

ইতিমধ্যেই কর্নাটক সরকার করোনা সংক্রমণে অনেকটাই রাশ টানতে পেরেছে। তবে পরিযায়ী শ্রমিকদের আগমনে এবং স্পেশাল ট্রেন চালানোয় সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে আবা বিদেশ থেকেও যাত্রীরা আসতে শুরু করেছে শহরে। তার জেরে সংক্রমণ ছড়ানোর নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

রেস্তোরাঁ এবং পাবে মদ বিক্রির অনুমতি

রেস্তোরাঁ এবং পাবে মদ বিক্রির অনুমতি

কয়েকদিন আগেই কর্নাটক সরকার রেস্তরাঁ এবং পাব গুলিতে মদ বিক্রি করার অনুমতি দিয়েছে। এতে রেস্তরাঁ গুলির অনেকটা লোকসান মেটাতে পারবে বলে মনে করা হচ্ছে। তবে গোটা দেশে এখনও পর্যন্ত শপিং মল, রেস্তরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+