বিহারের রাজনীতিতে ভেসে উঠল কংগ্রেসের নাম! জিতেন রাম মাঞ্ঝিকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব নিয়ে জল্পনা তুঙ্গে

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নতুন করে শপথ নিয়েছেন নীতীশ কুমার। গঠিত হয়েছে এনডিএ সরকার। তবে বিধানসভার ফ্লোর টেস্ট এখনও বাকি রয়েছে। মন্ত্রিসভার সম্প্রসারণ করেননি নীতীশ কুমার। সেই পরিস্থিতিতে নীতীশ কুমারকে সমর্থন জানানো 'হাম'-এর নেতা জিতেন রাম মাঞ্ঝি এখন খবরের শিরোনামে রয়েছেন।

নীতীশ কুমারের সঙ্গে দর কষাকষিতে জিতেন রাম মাঞ্ঝি দুটি মন্ত্রীদের দাবি জানিয়েছেন বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, এই জিতেন রাম মাঞ্ঝিকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছে কংগ্রেস। জিতেন রাম মাঞ্ঝি নীতীশ কুমারের কাছে দুটি মন্ত্রিপদের দাবি করেছেন, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং বলেছেন, তিনি (জিতেন রাম মাঞ্ঝি) মহাজোটের সঙ্গে এলে, তাঁকেই মুখ্যমন্ত্রী করা হবে। অখিলেশ প্রসাদ সিং-য়ের এই মন্তব্যের পরে বিহারের রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।

 জিতেন রাম মাঞ্ঝি

অন্যদিকে, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, সব কিছু প্রকাশ্যে আনা যাবে না। শুধুমাত্র তেজস্বী যাদবই চমকে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি আরও বলেছেন, খেলা এখনও চলছে। এদিকে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ বিধানসভার অধ্যক্ষ অবধ বিহার চৌধুরীকে পদত্যাগ করতে বলেছে। তাদের দাবি রাজ্যে এনডিএ সরকার গঠনের পরে তিনি হাউসের আস্থা হারিয়েছেন।

প্রসঙ্গত মহাজোট থেকে সরে গিয়ে নীতীশ কুমার এনডিএ-তে ফিরেছেন। তিনিই পের বিহারের মুখ্যমন্ত্রী হয়েছে। নতুন সরকারে বিজেপির দু'জন উপমুখ্যমন্ত্রী রয়েছেন। অন্যদিকে হাম-এর শীর্ষ নেতা সন্তোষ সুমনও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সেই সঙ্গে নির্দলীয় সুমিত সিংও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর পাশাপাশি মন্ত্রিসভা সম্প্রসারণের আগে দুটি মন্ত্রিপদের দাবি করেছেন জিতেন রাম মাঞ্ঝি।

বর্তমানে বিহার বিধানসভায় সদস্য সংখ্যা ২৪৩। সেখানে ম্যাজিক ফিগার হল ১২২। বিধানসভায় ৭৯ আসন নিয়ে বৃহত্তম দল লালু যাদবের আরজেডি। তারপরেই ৭৮ টি আসন নিয়ে বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল। ৪৫ টি আসন নিয়ে নীতীশ কুমারের জেডিইউ তৃতীয় বৃহত্তম দল।

এছাড়া কংগ্রেসের ১৯ ও বামেদের ১৬ জন বিধায়ক রয়েছেন। আরজেডি, কংগ্রেস ও বামেদের বিধায়ক সংখ্যা যোগ করলে হয় ১১৪। যা বর্তমানে ম্যাজিক ফিগার থেকে আট কম। জিতেন রাম মাঞ্ঝির হাম অর্থাৎ হিন্দুস্তানি আওয়ামি মোর্চার চার বিধায়ক এবং একজন নির্দল বিধায়কের সমর্থন নিয়ে এনডিএ জোটের বিধায়ক সংখ্যা ১২৮-এর আশপাশে। সেই পরিস্থিতিতে এখন ফ্লোর টেস্টের অপেক্ষায় নীতীশ কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+