২০১৩ সালে গুড়িয়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দুই, আদালতের মধ্যেই আক্রমণ সাংবাদিককে

শনিবার দিল্লির একটি স্থানীয় আদালত ২০১৩ সালে পাঁচ বছরের কিশোরী গুড়িয়াকে অপহরণ ও নির্মমভাবে ধর্ষণ করার জন্য দু'জনকে দোষী সাব্যস্ত করেছে বলে জানা যাচ্ছে।

গুড়িয়া ধর্ষণ মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করলো দিল্লির আদালত

পাশাপাশি রায় ঘোষণার সময় বিচারক বলেন, "আমাদের সমাজে নাবালিকা মেয়েদের দেবী হিসাবে পূজা করা হয় তবে বর্তমানে যে সমস্ত শিশুরা নির্যাতনের শিকার হয়েছে তার প্রায় সকলেই চরম বর্বরতার সাক্ষী থেকেছে।"

এই প্রসঙ্গে আদালতকে আরও বলতে শোনা যায় যে অপরাধটি সবচেয়ে নৃশংস ভাবে সংঘটিত করা হয়েছিল যা সমাজের বিবেকে জোর ধাক্কা দেয়। পাশাপাশি সূত্রের খবর, ৩০ শে জানুয়ারি শুনানির সময় শাস্তির সময়সীমা ও পরিমাণের ক্ষেত্রে চূড়ান্ত রায় দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের আগে এই ঘটনার ক্ষেত্রেও উত্তাল হয়েছিল গোটা দেশ। পাঁচ বছরের ছোট্ট শিশু 'গুড়িয়া’কে অপহরণ করে নৃশংস নির্যাতন চালায় তারই দুই প্রতিবেশী। শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তেলের শিশি, মোমবাতি। ধর্ষণের পরে রক্তাক্ত অবস্থায় ছোট্ট মেয়েটাকে ঘরের মধ্যে তালাবন্ধ করে পালিয়ে যায় দু’জন। প্রায় ৪০ ঘণ্টা পরে গুড়িয়াকে যখন উদ্ধার করা হয় তখন তার অবস্থা ছিল বেশ সঙ্কটজনক। এইমসে দীর্ঘ কয়েক মাসের চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয় সে। চিকিৎসকরা জানিয়েছিলেন ছ’টা অস্ত্রোপচার করতে হয়েছিল ওই ছোট্ট শরীরটাতে।

যদিও এদিন এই রায় ঘোষণার পরও দোষীদের মধ্যে অনুশোচনার লেশ মাত্র দেখা যায় না। শুনানি চলাকালীন দোষীদের মধ্যে একজনকে আদালতের অভ্যন্তরেই এক মহিলা সাংবাদিককে আক্রমণ করতে দেখা যায় বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+