কেমন হবে এবারের বর্ষা, দেশে মৌসুমী বায়ুর প্রবেশের আগের মুহুর্তে নতুন করে ভবিষ্যদ্বাণী আবহাওয়া দফতরের

কেমন হবে এবারের বর্ষা, দেশে মৌসুমী বায়ুর প্রবেশের আগের মুহুর্তে নতুন করে ভবিষ্যদ্বাণী আবহাওয়া দফতরের

এবছরে আবহাওয়া দফতরের (weather office) মরসুমী পূর্বাভাসের ক্ষেত্রে নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। নতুন পদ্ধতিতে পূর্বাভাস আরও নিখুঁত হবে বলেই দাবি। দেশে মৌসুমী বায়ু প্রবেশের ঠিক আগে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দেশে বর্ষা এবার স্বাভাবিকই হবে। আরও উল্লেখ করা হয়েছে, কৃষিপ্রধান এলাকাগুলিতেও পর্যাপ্ত বৃষ্টি হবে।

এবার বর্ষা স্বাভাবিক হবে

এবার বর্ষা স্বাভাবিক হবে

আবহাওয়া দফতর জানিয়েছে, এবার বর্ষা স্বাভাবিক হবে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষা হবে ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে। জানিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৩ জুন কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে। তারপর থেকে তা আস্তে আস্তে মধ্য ভারত হয়ে উত্তর ভারতের দিকে যাবে। তবে কেরলে বর্ষার প্রবেশের সঙ্গে পশ্চিমবঙ্গে বর্ষার শুরুর কোনও সম্পর্ক নেই।

 বৃষ্টির পরিমাণ

বৃষ্টির পরিমাণ

বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। দীর্ঘমেয়াদি ভিত্তিকে ধরতে গেলে ৪ শতাংশের মতো কমবেশি হতে পারে। এব্যাপারে গড় ধরা হয় ১৯৬১ থেকে ২০১০ সালের মধ্যে হওয়া বৃষ্টিপাতকে। যার পরিমাণ হচ্ছে ৮৮ সেমি।

 দেশের বিভিন্ন ভাগেও বৃষ্টিপাত স্বাভাবিক হবে

দেশের বিভিন্ন ভাগেও বৃষ্টিপাত স্বাভাবিক হবে

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারতে এবার বৃষ্টি হতে পারে ৯২-১০৮ শতাংশের মতো। অন্যদিকে দক্ষিণের চার রাজ্যে বৃষ্টি হতে পারে ৯৩ থেকে ১০৭ শতাংশের মতো। তবে উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত (৯৫ শতাংশ) হতে পারে বলে জানানো হয়েছে।

 কৃষি এলাকাগুলিতে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে বেশি

কৃষি এলাকাগুলিতে বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে বেশি

আবহাওয়া দফতরের থেকে বলা হয়েছে, দেশের কৃষি প্রধান এলাকাগুলির প্রায় সব অংশেই বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে বেশি। এবারই প্রথমবার কৃষি ক্ষেত্রকে নজরে রেখে বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে। এব্যাপারে গুজরাত. মহারাষ্ট্র, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য।

ভারতের বর্ষায় প্রভাব রয়েছে মহাসাগরগুলির তাপমাত্রা

ভারতের বর্ষায় প্রভাব রয়েছে মহাসাগরগুলির তাপমাত্রা

ভারতের বর্ষায় প্রভাব রয়েছে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফ থেকে মহাসাগরের ওপরকার অবস্থা নিয়ে টানা নজরদারি চাালানো হচ্ছে। বলা হয়েছে লা নিনার প্রভাব সব থেকে বেশি ছিল গতবছরের নভেম্বরে। তারপর এবছরের শুরুতে তা দুর্বল হয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+