ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কায় বহু রাজ্যে জারি লাল সতর্কতা, আবহাওয়ার পূর্বাভাসে কী জানাল আইএমডি

ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কায় বহু রাজ্যে জারি লাল সতর্কতা, আবহাওয়ার পূর্বাভাসে কী জানাল আইএমডি

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষণের অবিরাম ধারা শুরু হয়েছে। এদিকে, উত্তরভারতের একাধিক জায়গায় বিলম্বিত বর্ষা আপাতত নিজের রুদ্ররূপ নিয়ে হাজির। উত্তরের উত্তরাখণ্ড থেকে পশ্চিমের মহারাষ্ট্র পর্যন্ত প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে আইএমডির তরফে জারি হয়েছে নয়া সতর্কবার্তা।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে প্রবল বর্ষণ

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে প্রবল বর্ষণ

ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে জারি করা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পশ্চিম উত্তরপ্রদেশ সহ একাধিক জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূর্ব থেকে পশ্চিম ভারত তথা মধ্য় ও উত্তর ভারতের বিভিন্ন জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সহ একাধিক এলাকায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বহু রাজ্যে জারি হয়েছে লাল সতর্কতা।

বানভাসি মহারাষ্ট্রে আরও দুর্যোগ

বানভাসি মহারাষ্ট্রে আরও দুর্যোগ

প্রসঙ্গত, বানভাসি মহারাষ্ট্রে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। ২৯ জুলাই পর্যন্ত সেখানে রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেখানে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

নিম্নচাপের জের ও প্রবল বর্ষণ

নিম্নচাপের জের ও প্রবল বর্ষণ

মধ্যপ্রদেশের ওপর একটি নিম্নচাপের অবস্থানের জেরে মধ্যপ্রদেশ সহ মধ্য ভারতের বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানায়, চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 ঘূর্ণাবর্তের জেরে বর্ষণ

ঘূর্ণাবর্তের জেরে বর্ষণ

আইএমডির তরফে জানানো হয়েছে, শুধুমাত্র মধ্যপ্রদেশেই নিম্নচাপ হয়েছে তা নয়, ২৮ জুলাই নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এদিকে, মধ্যপ্রদেশের আকাশে উত্তর পশ্চিম দিক বরাবর একটি ঘূর্ণাবর্তের অবস্থানের জেরে মধ্য ও উত্তর ভারতের একাধিক জায়গায় প্রবল বর্ষণ হয়েছে।

 ভাসছে দিল্লি

ভাসছে দিল্লি

এদিকে, এদিন সকাল থেকেই কার্যত ভাসছে দিল্লি। রাজধানী দিল্লিতে এদিন সকাল থেকে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে যায় জনজীবন। বিভিন্ন রাস্তায় জল দাঁড়ানোর জেরে ট্রাফিক বিপর্যস্ত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+