বর্ষা ঢুকতেই রাজ্যে কড়া নাড়ছে বন্যা, সতর্কতা জারি করল IMD

বর্ষা ঢুকতেই রাজ্যে কড়া নাড়ছে বন্যা, সতর্কতা জারি করল IMD

বর্ষা ঢুকতেই রাজ্যে বন্যার সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগে থেকেই অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার তার জেরে রাজ্যেও বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গে চলছে ভারীত থেকে অতিভারী বৃষ্টি। তিস্তায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সিকিম পাহাড়ে প্রবল বর্ষণ শুরু হয়েছে।

বন্যা সতর্কতা

বন্যা সতর্কতা

বর্ষা ঢুকতেই রাজ্যে বন্যা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্ন চাপের জেরে গতকাল থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গে। সিকিম পাহাড়ে প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে। তিস্তায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অসম, বিহারেও বন্যা সতর্কতা

অসম, বিহারেও বন্যা সতর্কতা

আসমে আগে থেকেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অসমের পাশাপাশি এবার বিহারেও বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গতকালই বিহারে প্রবল বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। আগামী ২৪ ঘণ্টা বিহারের একাধিক জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

 ফুঁসছে ব্রহ্মপুত্র

ফুঁসছে ব্রহ্মপুত্র

প্রবল বর্ষণ শুরু হয়েছে অসমে। আপার অসমে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। প্রায় ৩৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধেমাজি, জোরহাট, মাজুলি, শিবসাগর, ডিব্রুগড়, লখিমপুর, গোলাঘাট, তিনসুকিয়া জেলায় বিস্তীর্ণ এলাকা জলজমতে শুরু করেছে। ব্রহ্মপুত্র নদীর জল বাড়তে শুরু করায় জল ঢুকতে শুরু করেছে এলাকা ।

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। রেকর্ড বৃষ্টি হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ারে। গত তিন দিনে কোচবিহারে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আরও বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+