আম্বালার আকাশে মেঘ, আবহাওয়া বিরূপ হলে কোথায় নামবে রাফাল! বিকল্প তৈরি করে রেখেছে বায়ুসেনা

আম্বালার আকাশে মেঘ, আবহাওয়া বিরূপ হলে কোথায় নামবে রাফাল! বিকল্প তৈরি করে রেখেছে বায়ুসেনা

সকাল থেকে আকাশ মেঘলা। বৃষ্টি হচ্ছে দফায় দফায়। এই পরিস্থিতি আকাশ যদি পরিষ্কার না থাকে তাহলে আম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে নাও অবতর করতে পারে রাফালে যুদ্ধ বিমান। সেক্ষেত্রে বিকল্প জায়গায় হিসেবে যোধপুর বায়ুসেনা ঘাঁটিকে প্রস্তুত রাখা হয়েছে।

আম্বালার আকাশে মেঘ

আম্বালার আকাশে মেঘ

আবহাওয়া সকাল থেকেই খুব একটা পরিষ্কার নয় আম্বালায়। আকাশে মেঘ রয়েছে। সকাল থেকে কয়েক দফায় বৃষ্টিও হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আবহাওয়ার উন্নতি না হয় তাহলে আম্বালার আকাশে নাও দেখা যেতে পারে রাফালে যুদ্ধ বিমানদের।

প্রস্তুত যোধপুর

প্রস্তুত যোধপুর

আম্বালার আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প জায়গা বেছে রেছেখে বায়ু সেনা। প্রস্তুত রাখা হয়েছে যোধপুর বায়ুসেনা ঘাঁটিকে। সেখানে অবতরণ করতে পারে রাফাল যুদ্ধ বিমান। সেই মত নির্দেশিকা জারি করা হয়েছে যোধপুর বায়ুসেনা ঘাটিতে। সেখানেও সব প্রস্তুতি রাখা হয়েছে।

আম্বালায় সতর্কতা জারি

আম্বালায় সতর্কতা জারি

রাফালে যুদ্ধ বিমান অবতরণ করবে এই পরিকল্পনার পরেই গতকাল রাত থেকেই হরিয়ানার আম্বালায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিকেল ৫টা পর্যন্ত সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। কোনও রকম ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছবি তোলা ও ভিডিও করার উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।

রাফালে আসছে ভারতে

রাফালে আসছে ভারতে

গতকালই ফ্রান্স থেকে পাড়ি দিয়েছে ৫টি রাফালে যুদ্ধ বিমান। মাঝে আবুধাবিতে বায়ুসেনা ঘাঁটিতে বিশ্রাম করেছে রাফাল বিমানগুলি। তারপরে ৭০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আস ভারতে পৌঁছোর কথা রাফাল যুদ্ধ বিমানগুলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+