সময়ে লকডাউন না থাকলে এপ্রিলের মাঝামাঝি ভারতে করোনা আক্রান্ত ছাড়িয়ে যেত ৮ লক্ষ
করোনা ঠেকাতে গোটা দেশ জুড়ে চলছে ২১ দিনে লকডাউন। ইতিমধ্যেই এই সময়সীমা আরও দুমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও এর আগেই সরকারের সঙ্গে বিশেষ বৈঠকে দেশের লকডাউন আরও বাড়ানোর পক্ষে সওয়াল করে একাধিক রাজ্য।

লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত সরকারের
প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর পথে হাঁটতে দেখা যায় উড়িষ্যাকে। তারপর গতকাল সেই পথে হাঁটে পাঞ্জাবও। কিন্তু লকডাউন না থাকলে ভারতের বর্তমান চিত্রটা কেমন হতে পারতো জানেন কী ! সরকার বলছে এি সময় যদি কার্ফু তুলে নেওয়া হতো তবে ১৫ এপ্রিলের মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়ে যেতে পারতো।

১৫ই এপ্রিল পর্যন্ত আক্রান্ত হতে পারতেন প্রায় ৮ লক্ষ মানুষ
করোনা নিয়ে দৈনিক সাংবাদিক বৈঠকে এদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে দুটি অনুমান তুলে ধরতে দেখা যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। তাদের অনুমান লকডাউন তুলে নিলে এই সময় করোনা আক্রান্তের হার বাড়তো প্রায় ৪১ শতাংশ। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারতো ৮.২ লক্ষে।

এক সপ্তাহ লকডাউনে কেমন হত দেশের অবস্থা
এদিনের সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মুখপাত্র লভ আগরওয়াল। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের অপর একটি অনুমান বলছে শুরু থেকে এক সপ্তাহব্যাপী জাতীয় লকডাউন বাস্তবায়ন করার পর তা তুলে নিলে দেশের করোনা সংক্রমণের প্রবৃদ্ধির হার দাঁড়াতো ২৮ শতাংশে। এই অবস্থায় প্রায় ১.২ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হতে পারতেন।












Click it and Unblock the Notifications