ভোটে জিততে চাই আরও বেশি ব্রাহ্মণ ভোট, প্রবুদ্ধ সম্মেলনের পর এবার খোলাখুলি নির্দেশি বহেনজীর
ভোটে জিততে চাই আরও বেশি ব্রাহ্মণ ভোট, প্রবুদ্ধ সম্মেলনের পর এবার খোলাখুলি নির্দেশি বহেনজীর
আর মাস ছয়েক পরেই নির্বাচনী সূচি অনুযায়ী বিধানসভা ভোটের ময়দানে নামতে চলেছে উত্তরপ্রদেশে(Uttarpradesh)। এদিকে তার আগে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে জোর দিচ্ছে শাসক-বিরোধী প্রতিটা রাজনৈতিক দলই। এদিকে এবারের বিধানসভা ভোটে ব্রাহ্মণ ভোট (Bramhin Vote) ঘরে টেনেই বাজিমাত করতে চাইছে সকলে। এদিকে সাম্প্রতিক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে আসন কমলেও উত্তরপ্রদেশে জিততে পারে বিজেপিই। আর তাই আরও বেশ সংখ্যা ব্রাহ্মণদের(Bramhin) দলে টেনে জিততে চাইছে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি(Bahujan Samajbwadi Party)।

২৩ জুলাই অযোধ্যায় শুরু হয় প্রবুদ্ধ সম্মেলন
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার লখনৌতে সভা করতে দেখা যায় বিএসপিকে। ওই সভা থেকেই সরাসরি ব্রাহ্মণ সমর্থন ঘরে তোলার কথা বলতে দেখা যায় মায়াবতীকে। ভোটে জিততে এই রাস্তায় হাঁটা ছাড়া আর অন্য কোনো উপায় খোলা নেই বলেও মত প্রকাশ করেন তিনি। এদিকে ব্রাহ্মণ ভোট ঘরে টানতে জুলাই থেকে মাঠে নেমেছে বিএসপি। ২৩ জুলাই অযোধ্যায় শুরু হয় প্রবুদ্ধ সম্মেলন।

ব্রাহ্মণ ভোটকে টার্গেট করতেই এই নয়া কৌশল বহেনজীর
সমাজের উচ্চবর্গের ব্রাহ্মণ ভোটকে টার্গেট করতেই এই নয়া কৌশল নিয়েছেন উত্তরপ্রদেশেকর বহেনজী। এমনকী শুরুতে তো এই সম্মেলনের নামও রাখা হয়েছিল ব্রাহ্মণ সম্মেলন। পরবর্তীতে হাইকোর্টের নিষেধাজ্ঞার পরে তা বদলে যায়। ব্রাহ্মণ সমাজের সঙ্গে যোগসূত্র স্থাপনের উদ্দেশ্যেই, জনসংযোগ বাড়াতে এই সম্মেলনের ডাক দেয় মায়াবতী শিবির। যদিও তারপরেও লাভের গুড় কতটা বিএসপির ঘরে যায় আর কতটা পদ্ম শিবির টেনে নেয় তা ভোটের ফলেই স্পষ্ট হবে।

লোকসভার আগে শক্তি পরীক্ষায় শাসক-বিরোধী সব শিবিরই
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৭ সালে প্রচুর ব্রাহ্মণ প্রার্থীকে ভোটের ময়দানে নামিয়েছিলেন মায়াবতী। দলিত ও ব্রাহ্মণ ভোটে সমন্বয় ঘটিয়ে সাফল্য পেয়েছিলেন তিনি। তবে এবারে সেই কৌশল কতটা কাজে লাগে এখন সেটাই দেখার। লোকসভার এখনও প্রায় তিন বছর বাকি। প্রাথমিকভাবে, তার আগে উত্তরপ্রদেশের নির্বাচন বিজেপির পাশাপাশি কংগ্রেস, সপা, বিএসপির কাছে রীতিমতো একটা শক্তি পরীক্ষাই বলা চলে।

কটা আসন জিততে পারে বহুজন সমাজবাদী পার্টি ?
উত্তরপ্রদেশের ভোটাররা কী ভাবছেন? জনমতই বা কোনদিকে? এই উত্তর খুঁজতে সম্প্রতি এবিপি-সি ভোটাররের তরফে একটি জনমত সমীক্ষা চালানো হয়। এদিকে উত্তরপ্রদেশের বিধানসভায় মোট আসনের সংখ্যা ৪০৩। ম্যাজিক ফিগার ২০২।সমীক্ষা বলছে আসন্ন ভোটে বিজেপি ২৫৯ থেকে ২৬৭টি টি আসন জিতে ক্ষমতায় পুর্নদখল করতে পারে বিজেপি। মায়াবতীর বহুজন সমাজ পার্টি সেখানে ১২ থেকে ১৬ টি আসন জিততে পারে।












Click it and Unblock the Notifications