রাতভর হায়দরাবাদে দুর্যোগের বৃষ্টি! বাড়ি ধসে মৃত ৯ , আহত ৪
ঘড়ির কাঁটায় তখন প্রায় মধ্যরাত। সেই সময় হায়দরাবাদের বুক জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়। বৃষ্টির তেজের জেরে হায়দরাবাদের ওল্ড সিটিতে একাধিক বাড়ি ভেঙে পড়ে। পর পর ধসে যায় ১০ টি বাড়ির ছাদ। এর জেরে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

হায়দরাবাদের হমামেদিয়া হিলস, বন্দগুড়া এলাকায় প্রবল বৃষ্টির জেরে মৃতত্যুর ঘটনার পাশাপাশি ৪ জন আহত হয়েছেন বলে খবর। জানা গিয়েছে মৃতদের মধ্যে ২ জন শিশু ছিল। ফলনুমার পুলিশ জানিয়েছে, রাত এগারোটার আশপাশে ঝড় বৃষ্টির তাণ্ডবে একটি বোল্ডার পড়ে বাড়িটি ভেঙে যায়। তাতেই মৃত্যু হয়েছে ৯ জনের। এআইএমএম সাংসদ আসাদউদ্দিন আওয়েসি পরিস্থিতির কথা টুইট করে রাত ১২:৩০ মিনিট নাগাদ জানান।
গত ২৪ ঘণ্টায় হায়দরাবাদে প্রবল বর্ষণ দেখা গিয়েছে। আইএমডির তরফে তেলাঙ্গানা সহ একাধিক দক্ষিণী রাজ্যে সতর্কতা জারি করা হয়। প্রসঙ্গত ঘূর্ণিঝড় গতির প্রভাবে সেখানে আবহাওয়ার পরিস্থিতি ক্রমেই দুর্যোগপূর্ণ হয়ে যায়।












Click it and Unblock the Notifications