Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ের আগে স্মাইল ডিজাইনিং করতে গিয়ে মৃত্যু তরুণের, ক্লিনিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের

বিয়ের আগে নিজেকে সাজিয়ে তুলতে চান যে কোনও পাত্র-পাত্রীই। রূপ থেকে কেশ চর্যা শুরু হয়ে যায় বিয়ে চূড়ান্ত হওয়ার পরই। বর্তমানে পাত্রীদের পাশাপাশি পাত্ররাও বিবাহ পর্বের আগে নিজেদের রূপের পরিচর্যা করেন। কিন্তু নিজেকে সাজাতে গিয়েই বিপদ ডেকে আন‌লেন হায়দরাবাদের এক যুবক। এমনকি তাঁর মৃত্যু পর্যন্ত হয়েছে।

'স্মাইল ডিজাইনিং' বর্তমানে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে, যাদের দাঁতের গঠন ঠিক থাকে না তাঁরা কৃত্রিমভাবে এটা ঠিক করেন। হায়দরাবাদের ২৮ বছরের যুবক লক্ষ্মী নারায়ণ ভিনজাম একই পথে হাঁটেন। কিন্তু স্মাইল ডিজাইনিং চলাকালীনই মৃ্ত্যু হল তাঁর। এমনই অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা।
২৮ বছর বয়সী লক্ষ্মী নারায়ণ ভিনজাম ১৬ ফেব্রুয়ারি হায়দরাবাদের জুবিলি হিলসের এফএমএস

Smile designing

ইন্টারন্যাশনাল ডেন্টাল ক্লিনিকে 'স্মাইল ডিজাইনিং' প্রক্রিয়া চলাকালীন মারা যান। লক্ষ্মী নারায়ণ ভিনজামের বাবা অভিযোগ করেছেন যে অ্যানেসথেসিয়া ওভারডোজে তার মৃত্যু হয়েছে। মৃত লক্ষ্মী নারায়ণের বাবা রামুলু ভিনজাম বলেন, অস্ত্রোপচারের সময় তার ছেলে অজ্ঞান হয়ে যাওয়ার পর কর্মীরা তাঁকে ডেকে ক্লিনিকে আসতে বলে। আমরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাই, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'

পরিবারের পক্ষ থেকে ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। বাড়িতে না জানিয়েই স্মাইল ডিজাইনিং করার সিদ্ধান্ত নেন লক্ষ্মী নারায়ণ। ফলে তাঁর এই কার্যক্রম সমন্ধে সম্পূর্ণ অন্ধকারে ছিল তাঁর পরিবার।

মৃতের বাবা জানিয়েছেন, যে তাঁর ছেলে অস্ত্রোপচারের বিষয়ে তাদের জানায়নি। তবে তাঁর কোন স্বাস্থ্য সমস্যা ছিল না। তার মৃত্যুর জন্য ডেন্টাল ক্লিনিকের চিকিৎসকরাই দায়ী। তাঁদের গাফিলতিতেই ছেলের মৃত্যু হয়েছে।'

মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পর ক্লিনিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করা হয়েছে। তদন্তকারী আধিকারিকরা বলেছেন, "আমরা হাসপাতালের রেকর্ড এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছি।'

কয়েক সপ্তাহ পরেই বিয়ের অনুষ্ঠান ছিল লক্ষ্মী নারায়ণের, কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। ফলে তাঁর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে স্মাইল ডিজাইনিং প্রক্রিয়া নিয়েও, কারণ নামী শহরগুলিতে গজিয়ে উঠেছে এই ধরনের ক্লিনিক। কিন্তু পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয় না।

ট্রেন্ডে গা ভাসাতে শুরু করেছেন আধুনিক তরুণ-তরুণীরা। কিন্তু অতিরিক্ত আধুনিকতাই কী বিপদ ডেকে আনছে না। লক্ষ্মী নারায়ণেপ মৃত্যুর ঘটনা সেই প্রশ্নই তুলে দিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+