পুলিশের সঙ্গে আলোচনা, স্থগিত অমিত শাহের বাড়ির উদ্দেশে শাহিনবাগের বিক্ষোভকারীদের যাত্রা

এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করলেন শাহিনবাগের মহিলা বিক্ষোভকারীরা। তাদের উদ্দেশ্য বিতর্কিত আইন নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা।

এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করলেন শাহিনবাগের মহিলা বিক্ষোভকারীরা। তাদের উদ্দেশ্য বিতর্কিত আইন নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা। যদিও এই যাত্রার কোনও অনুমতি ছিল না। পরে পুলিশের অনুরোধে ফের ধর্না মঞ্চের দিকে চলে যান বিক্ষোভকারীরা।

২ মাস ধরে চলছে শাহিনবাগের আন্দোলন

২ মাস ধরে চলছে শাহিনবাগের আন্দোলন

সংসদে সিএএ পাশ করানোর প্রায় পর থেকেই, মধ্য ডিসেম্বর থেকে বিক্ষোভকারীরা শাহিনবাগে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এই আইন প্রত্যাহারের দাবি তুলেছেন তারা। শনিবার আন্দোলনকারীরা জানিয়েছিলেন, কোনও প্রতিনিধি দল নয়, তাদের সবাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান।

ছিল না পুলিসের অনুমতি

ছিল না পুলিসের অনুমতি

যদিও দিল্লি পুলিশ জানিয়েছে অমিত শাহের বাড়ির দিকে বিক্ষোভকারীদের যাত্রার কোনও অনুমতি নেই। বিক্ষোভকারীদের থামানোর জন্য ৫০০ মিটার দূরেই ব্যারিকেড করা হয়।

ফের ধর্না স্থলেই বিক্ষোভকারীরা

ফের ধর্না স্থলেই বিক্ষোভকারীরা

পুলিশের বাধায় ফের ধর্নাস্থলের দিকেই টলে যান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের বলা হয় সাক্ষাতের জন্য তাদের আবেদন পাঠিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। অন্যদিকে বিক্ষোভকারীরা জানিয়েছেন, তাঁরা কোনওভাবেই তাঁদের বিক্ষোভে হিংসা ছড়াতে দেবেন না।

রবিবার অমিত শাহের বাড়িতে আলোচনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল

রবিবার অমিত শাহের বাড়িতে আলোচনা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল

শনিবার শাহিনবাগের আন্দোলনকারীদের একাংশ জানিয়েছিলেন. রবিবার তাঁরা অমিত শাহের বাড়িতে যাবেন। সিএএ এবং এনআরসি নিয়ে বৈঠক করবেন। যদি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের বৈঠকের কোনও নির্দিষ্ট সূচি নেই।

অমিত শাহই দিয়েছিলেন দেখা করার প্রস্তাব

অমিত শাহই দিয়েছিলেন দেখা করার প্রস্তাব

দিন দুয়েক আগে দিল্লির এক অনুষ্ঠানে অমিত শাহ জানিয়েছিলেন, যদি সিএএ নিয়ে কারও কোনও সন্দেহ থাকে, তাহলে তাঁর অফিস থেকে সাক্ষাতের জন্য সময় নেওয়া সযেতে পারে। তিনি তিনদিনের মধ্যে তাদের সঙ্গে দেখা করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+