কী করে পাবেন ইনকাম ট্যাক্স রিফান্ড? জেনে নিন আবেদনের সহজ পদ্ধতি
কী করে পাবেন ইনকাম ট্যাক্স রিফান্ড? জেনে নিন আবেদনের সহজ পদ্ধতি
করোনা আবহে ক্রমাগত চাকরি ছাঁটাই ও অর্থনীতির বেহাল দশার কারণে পকেটের বেহাল দশা আমজনতার। এমতাবস্থায় আয়করের ফাঁস থেকে বাঁচতে অনেকেই অসাধু পন্থা বেছে নেন। যদিও এক্ষেত্রে আইনি উপায়েই সম্ভব ইনকাম ট্যাক্স রিফান্ড বা আয়কর ফেরত। সাধারণত প্রত্যেক বছরের ৩১শে জুলাইয়ের মধ্যে বার্ষিক আয়কর জমা দিয়ে দিতে হয়। বার্ষিক কর জমা দিলে তবেই আয়কর ফেরতের আবেদন করা সম্ভবপর হয়।

ট্যাক্স রিফান্ডের প্রাথমিক শর্ত কী?
আয়কর দফতরের আধিকারিকদের মতে, বার্ষিক দেওয়া আয়করের অতিরিক্ত কর জমা দিলে তবেই বাড়তি কর ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। পাশাপাশি অর্থ উপার্জনের ক্ষেত্রে টিডিএস বা সুরক্ষা খাতে মাইনে থেকে আগাম অর্থ কেটে নিলে আয়কর ফেরতের দাবি জানানো যায়। যদিও এক্ষেত্রে কেটে নেওয়া অর্থের পরিমাণ, দেওয়া আয়করের থেকে অধিক হওয়া প্রয়োজন।

আয়কর ফেরতের জন্য কীভাবে আবেদন জানাবেন?
আয়কর ফেরত পাওয়ার সেরা উপায় হিসেবে ১৬ নং ফর্মে সকল বিনিয়োগের সম্পর্কের স্পষ্ট তথ্যাদি জমা উল্লেখের কথা বলেন আধিকারিকরা। বাড়িভাড়া, বাড়ির বীমা বাবদ খরচ, ইক্যুইটি/এনএসসি বা মিউচ্যুয়াল ফান্ডে লগ্নির পাশাপাশি নানা খরচের কথাও উল্লেখ করা বাঞ্ছনীয়। অতিরিক্ত কর দিয়েছেন অথচ আয়কর ফেরতের সময়ে সঠিক প্রমাণ দাখিল করতে পারেননি, সেক্ষেত্রে ৩০ নং ফর্ম ভর্তি করতে হবে আবেদনকারীকে।

সঠিক সময়ে অর্থ ফেরত না পেলে সুদ দেবে সরকার
রিফান্ড বা অর্থফেরতের ক্ষেত্রে অর্থবর্ষ শুরুর পর থেকে একবছরের মধ্যে ৩০ নং ফর্ম ভর্তি করতে হবে আবেদনকারীকে। সঠিক সময়ের মধ্যে কর বাবদ জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত না পেলে সেই পরিমাণ অর্থ বাবদ সুদ পাবেন আবেদনকারী। যদিও টাকা ফেরতে বিলম্বের কারণ যদি আবেদনকারীর কোনো বিষয়ের সঙ্গে সম্বন্ধিত থাকে, সেক্ষেত্রে কোনোরকম সুদ পাবেন না তিনি।

আয়কর ফেরত হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মারফত
ট্যাক্স রিফান্ডের ক্ষেত্রে কর্তৃপক্ষ আবেদনকারীর ১০ সংখ্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও এমআইসিআর নং ব্যবহার করে সরাসরি গ্রাহককে অর্থ প্রেরণ করবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মারফত এই অর্থ পাঠাবে সরকার। পাশাপাশি নির্দিষ্ট ঠিকানাতেও পৌঁছে যেতে পারে চেক। অতএব, আয়কর দপ্তরের নথিতে নিজস্ব যোগাযোগের ক্ষেত্রগুলি সর্বদা আপডেট রাখার নিদান দিয়েছেন আয়কর আধিকারিকরা।












Click it and Unblock the Notifications