কীভাবে EVM-এর সঙ্গে যুক্ত হল NDA সাংসদের মোবাইল? নির্বাচন কমিশনের ব্যাখ্যা দাবি বিরোধীদের
একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা সাংসদ রবীন্দ্র ভাইকারের শ্যালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছ মুম্বই পুলিশ। লোকসভা নির্বাচনের গণনার দিন গোরেগাঁও নির্বাচন কেন্দ্রের ভিতরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছে। ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
মুন্বই পুলিশ নির্বাচন কমিশন ছাড়াও মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী অনেক প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছিল। তার প্রেক্ষিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। প্রসঙ্গত রবীন্দ্র ভাইকার, পুনর্গণনায় মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে মাত্র ৪৮ ভোটে জয়ী হয়েছেন।

- সাংসদের আত্মীয়ের ফোনে গণনার সময় ওটিপি
সূত্রের খবর, নির্বাচন কমিশনের আধিকারিক গৌরবের কাছে একটি মোবাইল ফোন ছিল। যার মাধ্যমে গণনার সময় ওটিপি তৈরি হয়। ওই ফোনটি সাংসদের আত্মীয় পান্ডিলকার ব্যবহার করেন বলেই জানা গিয়েছে। পুলিশের সন্দেহ, ৪ জুন গণনার দিন সকাল থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ফোনটি ব্যবহার করা হয়েছিল।
- তদন্তে মুম্বই পুলিশ
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের সব সিসিটিভি ফুটেজ মুম্বই পুলিশকে দিয়েছে। আর মুম্বই পুলিশ ইতিমধ্যেই গণনার জন্য তিনচি দল গঠন করেছে। পাশাপাশি নির্বাচন কমিশনের দেওয়া সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখবে মুম্বই পুলিশ। পুলিশ ইতিমধ্যে ফোনের সিডিআর নিয়ে মোবাইল ফোনের সব তথ্য সংগ্রহ করেছে। পাশাপাশি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষাও করা বচ্ছে।
কার কাার কাছে ফোন করা হয়েছিল, সেদিন কটি ওটিপি জেনারেট করা হয়েছিল, পুলিশ তা জানতে চায়। এছাড়া ওই ফোনে কোনও কল এসেছিল কিনা, তাও জানতে চায় পুলিশ। নিয়ম অনুযায়ী, ওটিপি জেনারেট হওয়ার পরে ফোনটি রিটার্নিং অফিসারের কাছে হস্তান্তর করতে হয়।
- নিশানায় নির্বাচন কমিশন
বিরোধী নেতারা এই ঘটনায় নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন। এসপি সুপ্রিমো অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, প্রযুক্তিগত সমস্যার জন্য যদি কোনও সমস্যা হয়, তাহলে এটি (ইভিএম) বন্ধ করা উচিত। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দিশে ইভিএমের অনিয়মের কথা উঠে আসছে। এছাড়াও নাম করা প্রযুক্তি বিশেষজ্ঞরাও ইভিএমে কারচুপির কথা বলছেন। সেই সময় ইভিএম নিয়ে বিজেপির এত জেদ কেন, সেই প্রশ্ন তুলেছেন অখিলেশ।
বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যার দাবি করা হয়েছে। কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভারতে ইভিএম হল ব্ল্যাকবক্স। কাউকে সেগুলি পরীক্ষা করা অনুমতি দেওয়া হয় না।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications