চন্দ্রপৃষ্ঠে নামার প্রাক-মুহূর্তে ল্যান্ডার বিক্রমের 'পাল্টি খাওয়া' আর ইসরোর স্বপ্নের সলিল সমাধি

৬ সেপ্টেম্বর মধ্যরাতে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী চোখ রেখেছিল টিভিতে অথবা ইন্টারনেটে। পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা দিতে চলেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশযান।

৬ সেপ্টেম্বর মধ্যরাতে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী চোখ রেখেছিল টিভির পর্দায় অথবা ইন্টারনেটে। পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা দিতে চলেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশযান। এবং পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু ছোঁয়ার হাতছানি ছিল ভারতের সামনে। অভিযান সফল করার প্রাক-মুহূর্তে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র কিছুটা ওপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের সঙ্গে। আর সেই সঙ্গে সলিল সমাধি ঘটে ভারতের চন্দ্রাভিযানের।

ল্যান্ডার বিক্রমের পাল্টি খাওয়া আর স্বপ্নের সলিল সমাধি

এতদিন আশা করা হচ্ছিল বিক্রম থেকে ফের একবার হয়তো সংকেত আসবে ইসরোর কাছে। তবে সেই আশা প্রায় শেষের পথে। কারণ ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, চন্দ্রপৃষ্ঠে নামার প্রাকমুহুর্তে একেবারে সমারসল্ট খেয়ে উল্টে যায় ল্যান্ডার বিক্রম। একেবারে চিৎ হয়ে পড়ে চাঁদে।

সেই তথ্যই এসেছে ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমের হাতে। সেখানে ব্যাখ্যা করা হয়েছে চন্দ্রযান দুইয়ের ল্যান্ডার বিক্রমের সঙ্গে কীভাবে শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কিছু আগেই ইসরো জানিয়েছিল, চন্দ্রপৃষ্ঠে নামার শেষ ১৫টি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় অভিযান ব্যর্থ হওয়ার ভয় থাকে। প্রথম ১১ মিনিট ঠিকঠাক কাটলেও তারপরেই ছবিটা পাল্টে যায়। সেই সময় বিক্রমকে সামান্য পাশ ফিরতে হতো। যাতে ক্যামেরা চন্দ্রপৃষ্ঠের ছবি ভালোভাবে নিতে সক্ষম হয়। সেই পাশ ফিরতে গিয়েই একেবারে পাল্টি খেয়ে যায় বিক্রম। মাথা নিচে পা ওপরে করে পড়ার মতো করে চন্দ্রপৃষ্ঠে পড়ে। তারপর থেকে আর বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আর এভাবেই শেষ মুহূর্তে এভাবেই ভারতের ঐতিহাসিক চন্দ্রাভিযান থমকে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+