ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন, বিরোধী ঐক্যের ছবি শপথ-মঞ্চে
ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন। রবিবার একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন। তিনি দ্বিতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন।
ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন। রবিবার একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন। তিনি দ্বিতীবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানকে আদতে রূপ নিল অ-বিজেপি জোটের গ্র্যান্ড শো-তে। কর্ণাটকে কুমারস্বামীর শপথগ্রহণের মঞ্চের পর বিজেপি বিরোধী মহাসমাবেশে ঝাড়খণ্ডেও।

জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেনের শপথগ্রহণ মঞ্চ বিরোধীদের মিলনক্ষেত্রে পরিণত হয়েছিল। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অ-বিজেপি রাজ্যের চার মুখ্যমন্ত্রী। এক মঞ্চে ছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, স্ট্যালিন, শরদ যাদব, কানিমোঝি, সঞ্জয় সিং প্রমুখ।
Ranchi: Hemant Soren takes oath as the Chief Minister of Jharkhand; oath administered by Governor Droupadi Murmu. #Jharkhand pic.twitter.com/DuZEWF8pKY
— ANI (@ANI) December 29, 2019
গোটা ঝাড়খণ্ড বিরোধী নেতাদের ছবিতে ভরিয়ে দেওয়া হয়েছিল। রাঁচির রাস্তা সবুজ ঝান্ডা, পোস্টার-ব্যানার দিয়ে মোড়া। উধাও হয়ে গিয়েছে গেরুয়া। ঝাড়খণ্ডে যেন হচ্ছে বিজেপি বিরোধী মহাসমাবেশ। এই মঞ্চ থেকে বিরোধী ঐক্যের বার্তা দেওয়া হল মোদী সরকারকে। এনআরসি-সিএএ-র বিরুদ্ধে একযোগে আওয়াজ আরও তীব্র হবে এই বিরোধী ঐক্যের ফলে।
শিবু সোরেনের উত্তরসূরি হিসেবে ঝাড়খণ্ডে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। তিনি তাঁর শপথ গ্রহণ মঞ্চকে এমনভাবে সাজাচ্ছেন, যা হয়ে উঠবে মোদী বিরোধী মঞ্চ। এই মঞ্চে থেকে বিজেপির বিরুদ্ধে সরব হবেন অ-বিজেপি নেতা-নেত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধীরা এই মঞ্চকে সিএএ-এনআরসি বিরোধী মঞ্চ করে তোলার সুযোগ নিশ্চয়ই ছেড়ে দেবেন না।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications