বেঙ্গালুরুতে জুনের দ্বিতীয় দিনেই প্রবল বৃষ্টি, ১৩৩ বছরের রেকর্ড ভাঙল
জুনের দ্বিতীয় দিনেই রেকর্ড বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে। রাজধানী দিল্লি বৃষ্টির জন্য হাপিত্যেশ করে আছে৷ তখন বেঙ্গালুরুর অনেক রাস্তাতে জমা জলে নাকাল বাসিন্দারা। রবিবার কয়েক ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে।
ভেঙে গিয়েছে বেঙ্গালুরুর ১৩৩ বছরের বৃষ্টিপাতের রেকর্ড। এক দিনে কর্ণাটকের এই শহরে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বেঙ্গালুরুর বহু জায়গা জলমগ্ন। শহরের গতি স্তব্ধ হয়ে রয়েছে।

বর্ষা সবে কর্ণাটকের দক্ষিণ - পশ্চিমে হাজির হয়েছে। তার মধ্যেই এই ভারী বর্ষণ ভারতের সিলিকন ভ্যালিতে। দুই জুন রবিবারের বৃষ্টি যেন রেকর্ড ভেঙে রেকর্ড গড়ার খেলা। বেঙ্গালুরুর আবহাওয়া দফতরের তথ্য চমকে দেওয়ার মতো। কারণ, এক দিনের বৃষ্টিই জুন মাসের কোটা সম্পূর্ণ করে দিয়েছে।
ইতিহাস বলছে, ১৮৯১ সালের জুন মাসে রেকর্ড বৃষ্টি হয়েছিল জুন মাসে। সেই বছর ১৬ জুন তারিখে ১০১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল শহরে। সেই ১৩৩ বছরের রেকর্ড ভেঙে গেল এবার। দুই জুন ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ এক ও দুই জুনের পরিমাপ করলে মোট বৃষ্টির পরিমাণ ১২০ মিলিমিটার।
এর পর বর্ষা ছড়িয়ে পড়লে সারা মাস ধরে বৃষ্টি হবে। ফলে গোটা জুন মাসে মোট কত পরিমাণ বৃষ্টি হবে? সেই চর্চা হাওয়া অফিসও করছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বেঙ্গালুরুতে এক দিনেই দেখা গেল।
বেঙ্গালুরুর হাম্পি শহরে সব থেকে বেশি ১১০.৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ মারুতি মন্দিরা জেলাতে ৮৯.৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিদ্যাপীঠ জেলায় ৮৮.৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা জানা গিয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার বজ্রগর্ভ মেঘে বৃষ্টি হয়েছিল। প্রচুর সংখ্যায় বাজ পড়ে। ঝোড়ো হাওয়ার দাপটও ছিল।
সোমবার পাওয়া খবর অনুযায়ী দুশোটিরও বেশি গাছ ভেঙে পড়েছে। কয়েকশো গাছের ডাল ভেঙেছে। বিদ্যুৎ পরিষেবাও অনেক জায়গায় ব্যাহত হয়। বহু জায়গাতেই বিদ্যুৎ বিভ্রাট হয়। রাস্তা দিয়ে নদীর স্রোত বইতে দেখা যায়। বহু গাড়িকে জলের স্রোতে ভাসতে দেখা যায়৷
হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করেছে বেঙ্গালুরুতে। আগামী ৫ জুন পর্যন্ত মাঝারি - ভারী বৃষ্টি হতে পারে। এরপর আবার আট ও নয় জুন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। পরিস্থিতি কতটা জটিল হয়? সেই দিকে নজর রাখা হচ্ছে।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications