টানা বৃষ্টিতে প্লাবিত মহারাষ্ট্র, বন্যায় মৃত ২৫১ জন, নিখোঁজ শতাধিক
টানা বৃষ্টিতে প্লাবিত মহারাষ্ট্র, বন্যায় মৃত ২৫১ জন, নিখোঁজ শতাধিক
মহারাষ্ট্রে একটানা বৃষ্টিতে একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতীয় কংগ্রেস দলের (এনসিপি) নেতা নবাব মালিক জানিয়েছেন যে অবিরত বৃষ্টির কারণে ১৩টি জেলা ববন্যার কারণে প্রভাবিত হয়েছে এবং যার জেরে প্রায় ২৫১ জন মানুষ তাঁদের প্রাণ হারিয়েছেন এবং আরও একশো জন এখনও নিখোঁজ।

বাড়ি ও ফসলের ক্ষতি
এনসিপি নেতা জানিয়েছেন যে উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন এবং রাজ্য সরকার এনডিআরএফের নিয়ম অনুযায়ী রাজ্য সরকার সহায়তা করছে। নবাব মালিক বলেছেন, 'বন্যার ফলে বাড়ি এবং ফসলের প্রভূত ক্ষতি হয়েছে। মন্ত্রীসভার বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে যে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করা হবে এবং আমরাও আমাদের দলের পক্ষ থেকে সাহায্য করার পরিকল্পনা করেছি।'

এটা রাজনীতির সময় নয়
প্রাণ বাঁচাতে রাজ্য সরকারকে সহায়তার জন্য কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবাব মালিক ভারতীয় জনতা দলকে কটাক্ষ করে বলেন যে বিজেপি নেতারা যেভাবে কথা বলছেন তা মহারাষ্ট্রের সংস্কৃতি নয়। তিনি বলেন, 'আমি শুধু এটুকু বলতে চাই যে, এমনকী মুখ্যমন্ত্রীও এটাই বলেছেন যে কেন্দ্র সরকার প্রাণ বাঁচাতে আমাদের সহায়তা করেছে। কিন্তু বিজেপি নেতারা যেভাবে এটা বলছে তা সঠিক নয়। যে ভাষা তাঁরা ব্যবহার করেছেন তা মহারাষ্ট্রের সংস্কৃতি নয়। নারায়ণ রানে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পর যেটা বলেছে সেটা সঠিক নয়। তিনি বলেছেন যে সরকার গঠন করার জন্য তাঁদেরও সুযোগ দেওয়া হোক, যেটা এই সময় সঠিক নয়, কারণ এই সময় কেউ এ ধরনের রাজনীতি করেন না।'

রাজ্য জুড়ে মোতায়েন এনডিআরএফ
রাজ্যে উদ্ধারকাজ এখনও চলছে, মহারাষ্ট্র জুড়ে মোট ৩৪টি জাতীয় বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনীর দল নিয়োগ করা হয়েছে। এনডিআরএফের অধিকাংশ দল (৮) মোতায়েন রয়েছে কোলাপুর জেলায় এবং ৬টি দল মোতায়েন আছে রত্নাগিরিতে। চারটে করে দল রয়েছে সাতারা ও পুনেতে এবং মুম্বইয়ে ৩টে দল মোতায়েন আছে। এছাড়া সিন্ধুদুর্গ, সাংগলি ও থানেতে একটি করে এনডিআরএফের দল মোতায়েন রয়েছে।

কাজ করছে সেনা ও উপকূল বাহিনী
উপকূল বাহিনীর দু'টি দলও রত্নাগিরিতে রয়েছে, অন্যদিকে কোলাপুর ও সাংগলিতে সেনার ২টি করে ইউনিট মোতায়েন আছে। রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনীর ৩টে দল রয়েছে রায়গড় জেলায় এবং একটি রয়েছে ওয়ারধাতে। উদ্ধারকাজের জন্য ১৩১টি এনডিআরএফের বোট সহ ১৪২টি বোট যুক্ত রয়েছে এই অপারেশনের সঙ্গে।












Click it and Unblock the Notifications