করোনা আবহে এবার সিভিল সার্ভিস পরীক্ষা পিছোনোর আবেদন! কী রায় দেবে সুপ্রিমকোর্ট?
করোনা আবহে একের পর এখ পরীক্ষা পিছোনোর আবেদন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে। এবার আবেদন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পিছোনোর। আর সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন শুনানি হবে সুপ্রিম কোর্টে। এর আগে নিট-জেইই নিয়ে সুপ্রিমকোর্টের রায় গিয়েছিল আবেদনের বিপক্ষে। দেখার বিষয় ইউপিএসসি নিয়ে কোন রায় দেয় শীর্ষ আদালত। আর নেট-জেইই-র মতো কেন্দ্র এবারও জানাল যে পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয়।

করোনা ও বন্যায় বিধ্বস্ত দেশ
করোনা ও বন্যায় বিধ্বস্ত দেশ। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সিভিল সার্ভিস পরীক্ষা পিছনোর আবেদনে কেন্দ্র ও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে নোটিস পাঠায়েছিল সুপ্রিম কোর্ট। ২৪ সেপ্টেম্বরের সেই নোটিশ পাঠানোর পর এদিনই এই মামলার প্রথম শুনানি। এদিন বিচারপতি এ এম খানভিলকর ও সঞ্জীব খান্নার বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে।

সিভিল সার্ভিস পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন
করোনা ও বন্যা পরিস্থিতিতে দু থেকে তিন মাস সিভিল সার্ভিস পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন দাখিল করেছিলেন পরীক্ষার্থীরা। ৪ অক্টোবর থেকে সিভিল সার্ভিসের প্রিলিমিনারি শুরু হওয়ার কথা। ২০ জন প্রার্থীর দাখিল করা সেই পিটিশনে বলা হয়েছে, 'এইরকম বিপদজনক সময়ে পরীক্ষা আয়োজন করা, লাখ লাখ ছাত্রের (আবেদনকারী-সহ) প্রাণ ঝুঁকির মধ্যে ফেলা ছাড়া আর কিছুই নয়।'

সংক্রমণ বাড়ার সম্ভাবনা
আবেদনে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণ সত্ত্বেও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ায়নি। যার জেরে গ্রামীণ এলাকার পরীক্ষার্থীদের ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত পথ পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। এতে সংক্রমিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে।












Click it and Unblock the Notifications