কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানো কতটা ঠিক হয়েছে, ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানো কতটা ঠিক হয়েছে, ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
কোভিিশল্ডের দুটি ডোজের মাঝে ব্যবধান বাড়ানো নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। এই নিয়ে বিতর্কের অবসান ঘটাতে শেষ পর্যন্ত ময়দানে নামলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি টুইটে লিখেছেন গবেষক এবং বিজ্ঞানীদের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারে স্বচ্ছতা বজায় রেখেই ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান বাড়ানো হয়েছে।

কোভিশিল্ডের দুটি ডোেজর ব্যবধান
কয়েকদিন আগে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দুটি ডোজের ব্যবধান বাড়ানো হয়েছে। ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েিছল। তার জেরে ভ্যাকসিন সংকট কিছুটা হলেও কমেছিল। যাঁরা সেকেন্ড ডোজ নেওয়ার জন্য হুড়োহুড়ি করছিলেন তাঁদের চাপ কমে গিয়েছিল এক ধাক্কায়। গত মে মাস থেকেই েই নিয়মকার্যকর হয়েছে।

নতুন বিতর্ক
কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান বাড়ানো নিয়ে নতুন জল্পা তৈরি হয়েছে। সম্প্রতি দাবি করা হচ্ছিল ভ্যাকসিনের দুটি ডোজের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত সঠিক পদ্ধতিতে নেওয়া হয়নি। এতে ভ্যাকসিনের কার্যকারিতায় প্রভাব পড়বে পারে বলে জানানো হয়েছিল। কিন্তু সেটা যে সত্যি নয় তার দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিকিৎসক এবং গবেষকদের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দরী স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রীর দাবি
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন টুইটে দাবি করেছেন, এরকম কোনও বিষয় নয়। কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান বাড়ানো হয়েছে তাতে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক এবং গবেষকদের পরামর্শ নিয়েই ভ্যাকসিনের ব্যবধান বাড়ানো হয়েছে। ব্রিটেনেও এই নিয়মেই নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ন্যশনাল টেকনিকাল অ্যাডভাইসারি গ্রুপ অব ইমিউনাইজেশনের চেয়ারম্যান জানিয়েছেন ব্রিটেনেও এই ভাবেই কাজ করা হচ্ছে।

করোনা টিকাকরণে জোর
করোনা টিকাকরণে জোর দিতে শুরু করেছে কেন্দ্র। গতকালই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কো-উইন অ্যাপের মাধ্যমে আর করোনা িটকাকরণ করাতে হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করালেই মিলবে টিকা। গ্রামাঞ্চলে করোনার টিকাকরণ নিয়েই জোর দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্র।












Click it and Unblock the Notifications