হাথরস গণধর্ষণ ও খুন কাণ্ড: ৩ জনকে বেকসুর খালাস, ১ জনকে দোষী সাব্যস্ত করল আদালত

হাথরস ধর্ষণ কাণ্ড কথা নিশ্চয়ই মনে আছে! বৃহস্পতিবার এই মামলার রায় বেরিয়েছে, অভিযুক্তদের মধ্যে তিনজনকে বেকসুর খালাস ও একজনকে দোষী সাব্যস্ত করল আদালত। তবে এই রায়ে মোটেই খুশি হয়নি তরুণীর পরিবার।

২০২০ সালের হাথরস ধর্ষণ কাণ্ডের কথা নিশ্চয়ই মনে আছে! বৃহস্পতিবার এই মামলার রায় বেরিয়েছে, অভিযুক্তদের মধ্যে তিনজনকে বেকসুর খালাস ও একজনকে দোষী সাব্যস্ত করল আদালত। চার অভিযুক্তদের মধ্যে ছিল সন্দীপ ঠাকুর (২০), রবি (৩৫), লভ কুশ (২৩), এবং রামু (২৬), তবে মধ্যে এর মধ্যে রবি, লভকুশ, রামুকে বেকসুর খালাস করল আদালত, তবে দোষী সাব্যস্ত হল সন্দীপ ঠাকুর, তবে এই রায়ে মোটেই খুশি হয়নি তরুণীর পরিবার।

হাথরস গণধর্ষণ ও খুন কাণ্ড: ৩ জনকে বেকসুর খালাস, ১ জনকে দোষী সাব্যস্ত করল আদালত

জানা গিয়েছে, মৃতার পরিবার আদালতের এই রায়ে একদমই খুশি হয়নি, তারা এই কেস উচ্চ আদালতে আপিল করবেন। এই নৃশংস ঘটনাটি ২০২০ সালের সেপ্টেম্বর মাসের! অভিযোগ, ১৯ বছরের এক দলিত যুবতীকে চারজন মিলে গণধর্ষণ করেছিল। তবে এখানেই তাদের পাশবিক অত্যাচার থেমে যায়নি। তারপর তারা তরুণীকে গুরুতর ভাবে আঘাত করেছিল শরীরের নানান অংশে। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন সেই তরুণী, তাঁকে ভাগ্যের কাছে হার মানতে হয়েছিল মেয়েটিকে। ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর দিল্লির সফদরজং হাসপাতালে তরুণীটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিযোগ, যখন অভিযুক্তরা মেয়েটির ওপর পাশবিক অত্যাচার করছিল ও ধর্ষণ করছিল সেই সময় তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করেছিলেন তরুণী, কিন্তু সে বাঁধা তারা মানেনি। আর সেই সময়ে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল তারা। মেয়েটির জিভ পর্যন্ত তারা কেটে নিয়েছিল।

এই নরকীয় ঘটনার ঘটনার পর ন্যায়বিচারের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছিলেন তরুণীর পরিবার। এই ঘটনা এক সময়ে রাজনৈতিক দিকে মোড় নিয়েছিল। মেয়েটির শেষকৃত্য সম্পন্ন করার সময়ে নানান ঝামেলার মুখে পড়তে হয়ছিল পরিবারকে, মাঝরাতে গিয়ে তারা তরুণীর শেষকৃত্য সম্পন্ন করতে পেরেছিলেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছিল পরিবার থেকে পাড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+