CAA লাগু হতেই NDA জোটে ধাক্কা, হরিয়ানায় মন্ত্রিসভা সহ ইস্তফা মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের
উত্তর ভারত নিয়ে বেশ নিশ্চিন্তেই ছিল বিজেপি। গোটা উত্তর ভারতই প্রায় কংগ্রেসমুক্ত করে ফেলেছিল তারা। কিন্তু হঠাৎ করে তাল কাটল হরিয়ানা। রাতারাতি বিজেপির সঙ্গে জোট ভাঙন জেজেপি। একেবারে মন্ত্রিসভা সহ পদত্যাগ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
গতকালই দেশজুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA। তার পরের দিনই হরিয়ানায় শরিকি অসন্তোষ বেশ চমকে দিয়েছে রাজনৈতিক মহলকে। প্রাথমিক ভাবে যে খবর পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে মনোহর লাল খট্টরের সঙ্গে নাকি আসন ভাগাভাগি নিয়ে বেশ কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল বিজেপির। লোকসভা ভোটে আসন বণ্টন নিয়ে অসন্তুষ্ট ছিলেন খট্টর। আলোচনাতেও সেই সমস্যা মেটেনি। তারপরেই চরম সিদ্ধান্ত নেন খট্টর।

জানা গিয়েছে হিসার এবং মহেন্দ্রগড় আসন দুটি নিয়ে খট্টরের সঙ্গে বিজেপির মূলত বিরোধ তৈরি হয়েছিল। সোমবারে েজজেপি প্রধান চৌতালা বৈঠক করেছিলেন জেপি নাড্ডার সঙ্গে। এবং সেই বৈঠকে হিসার এবং ভওয়ানি মহেন্দ্রগড় আসনদুটি দাবি করেছিলেন তাঁরা। কিন্তু বিজেপি কিছুতেই তাতে রাজি ছিল না। ২০১৪ সালে হিসার কেন্দ্রে জয়ী হয়েছিলেন চৌতালা। এখন তিনি যে কেন্দ্রের বিধায়ক সেটিও এই হিসার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে।
অন্যদিকে আবার জেজেপি সুপ্রিমো অশোক চৌতালা আবার ভওয়ানি কেন্দ্র ১৯৯৯ সাল থেকে জয়ী হয়ে সাংসদ পদে ছিলেন। সেকারণে সেখানে জেেজপির শক্তিবেশি। সেকারণেই এই দুটি আসন কিছুতেই ছাড়তে রাজি হচ্ছিল না জেজেপি। এই নিয়ে কোনও আলোচনাই ফলপ্রসূ হয়নি। তারপরেই জোট ভেঙে একক লড়াইয়ের পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে জেজেপি।












Click it and Unblock the Notifications